নজরবন্দি ব্যুরো: বাংলাজুড়ে একের পর এক প্রতারণা! কখনও ভুয়ো ডাক্তার আবার কখনওবা ভুয়ো সরকারি কর্মী। এবার ফের একবার ভুয়ো পুলিশের সন্ধান মিলল। জানা গিয়েছে, পুলিশের পরিচয়ে দিয়ে এক সিভিক ভলান্টিয়ারকে বেধরক মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় দারস্থ হয়েছেন আহত সিভিক ভলান্টিয়ার। যদিওবা ওই ভুয়ো পুলিশ বর্তমানে পলাতক।



জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম রবীন্দ্রনাথ চৌধুরী। নিউ ফারাক্কা স্টেশনে পুলিশের সঙ্গে স্টেশনের ভিড় সামলাচ্ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। আর সেই সময়েই আচমকা দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। আর ওই বচসা থামতে গিয়েই ওই ভিড়ের মধ্যে এক ব্যক্তির হাতে আহত হন সিভিক ভলান্টিয়ার।



সুত্রের খবর, ভিড় সামলাতে গিয়েই আহত হন সিভিক ভলান্টিয়ার রবিন্দ্রনাথ। কেউ কেউ ওই ব্যক্তিকে আটকাতে গেলে সে নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। প্রায় মিনিট ১৫ ধরে তাঁকে বেধড়ক মারধর করে ওই ব্যক্তি।
ভুয়ো পুলিশের হাতে আহত সিভিক ভলান্টিয়ার, তদন্তে পুলিশ

এরপরেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি-র আধিকারিকেরা। কিন্তু তার আগেই ঘটনাস্থল থেকে অভিজুক্ত পালিয়ে যায়। যদিও এই ঘটনায় ইতিমধ্যে ওই আহত সিভিক ভলান্টিয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







