Suicide: অন্তঃসত্বা স্ত্রী’কে রেখেই আত্মঘাতী সিভিক পুলিশ, কারণ কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  মর্মান্তিক খবর উঠে এল। এক সিভিক পুলিশের মৃত্যুর জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গলায় ফাঁস লাগিয়ে ওই পুলিশ আত্মঘাতী হয়েছেন বলে খবর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনাস্থান পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পিন্ডরুই ৮ নং অঞ্চলের চকচন্ডি এলাকা। সেইখানেই বসবাস করতেন ওই যুবক। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম অভিজিৎ সামন্ত (৩৫)।

আরও পড়ুনঃ Dengue: করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ডেঙ্গু, সাতদিনে রাজ্যে আক্রান্ত ৭৪৭ জন

স্থানীয় সূত্রে খবর, ওই যুবক সিভিক পুলিশের পাশাপাশি LIC-র এজেন্ট ছিলেন। গত ছয় মাস আগে নির্মাণ ব্যবসা শুরু করেছিলেন তিনি। প্রথম দিকে ব্যবসা ভালো চললেও গত সাত মাস ধরে সেই ব্যবসায় অনেক ধার দেনা হয়ে গিয়েছিল বলে খবর। এর জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। এর জেরেই এই আত্মহত্যা বলে জানা গিয়েছে স্থানীয় গ্রামবাসীদের তরফ থেকে।

অন্তঃসত্বা স্ত্রী’কে রেখেই আত্মঘাতী সিভিক পুলিশ, মানসিক অবসাদই কী এর আসল কারণ? 

Nigeria's law makes it a crime to attempt suicide – there are better ways to prevent tragedy
অন্তঃসত্বা স্ত্রী’কে রেখেই আত্মঘাতী সিভিক পুলিশ, কারণ কী?

জানা গিয়েছে, বাড়িতে বাবা-মা দাদা-বউদি ও নিজের ৫ বছরের মেয়েকে নিয়ে প্রথমে খুব ভালোই দিন কাটাছিল ওই যুবকের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্বা। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় পিংলা থানার পুলিশ। তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার এক বাসিন্দা কৃষ্ণপ্রসাদ বেরা জানিয়েছেন, “ভীষণ ভালো ছেলে ছিল। এলাকার কারও বিপদে ঝাঁপিয়ে পড়ত। কোনও অভিযোগ ছিল না”। গোটা পিংলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত