শুভব্রত হত্যা মামলায় শুভেন্দুকে তলব করল CID, শান্তিকুঞ্জে অশান্তির আশঙ্কা! #Breaking

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ● LIVE
মোট আসন: 294
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/294
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/294
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভব্রত হত্যা মামলায় শুভেন্দুকে তলব করল CID, সোমবার তাকে তলব করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা। সিআইডি-র তদন্তকারীরা এর আগে পৌঁছে গিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারীর বাড়িতে। আর সেই সূত্রে শুভব্রত তথা শুভেন্দুর প্রাক্তন নিরাপত্তারক্ষীর দাদা তথা মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর সাথে কিছুদিন আগেই কথা বলেছেন রাজ্য তদন্তকারী সংস্থার আধিকারীর। সেদিন রেকর্ড করা হয়ে তিলকবাবুর বয়ান।

আরো পড়ুনঃ হাত ছেড়ে একলা চলো CPIM-এর, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়বেন মীনাক্ষী?

সূত্রের খবর, যেদিন শুভব্রত গুলিবিদ্ধ হন সেদিন ঘটনার পরেই শুভেন্দু ফোন করেছিলেন তিলক চক্রবর্তীকে। কি কথা হয়েছিল তাঁদের, তা লিপিবদ্ধ করেছে তদন্তকারীরা। সূত্রের দাবি, শুভেন্দুর নিরাপত্তারক্ষী ‘খুনে’ জাল গোটাচ্ছে CID! পর্দাফাঁস হবে দ্রুততার সাথে। উল্লেখ্য, স্বামীর মৃত্যু ধোঁয়াশা কাটিয়ে সত্যতা জানতে ঘটনার প্রায় তিন বছর পর অভিযোগ দায়ের করেছেন সুপর্না।

অভিযোগ পত্রে তিনি বলেছেন, “প্রায় ৬-৭ বছর শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তাঁর স্বামী।” গত ১৩/১০/২০১৮ তে তাঁর স্বামী সকাল ১০টা নাগাত ফোনে জানান বাড়ি ফেরার কথা। কিন্তু তিনি আর ফেরেন নি। সুপর্ণা খবর পান তাঁর স্বামীর মাথায় গুলি লেগেছে, গুলি চালিয়েছেন নিজেই।

শুভব্রত হত্যা মামলায় শুভেন্দুকে তলব করল CID

cid

ঘটনার প্রায় ৩ বছর পর সুপর্ণা অভিযোগ দায়ের করেছেন কাঁথি থানায়। শুভেন্দুর বিরুদ্ধে খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। অভিযোগকারিণীর এফআইআর এ উঠে এসেছে শুভেন্দু ঘনিষ্ট রাখাল বেরার নামও। কিছুটা চাপে পড়েই এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, মুখ্যমন্ত্রী বললে জেল খেটে নেব, এফআইআর-এর কারণটা রাজনৈতিক। আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই।”

শুভব্রত হত্যা মামলায় শুভেন্দুকে তলব করল CID,  সূত্রের খবর তদন্তকারীরা বয়ান রেকর্ড করতে চান শুভেন্দু বাবুর। এখন দেখার সোমবার শান্তিকুঞ্জের অধিকারী সিআইডির দফতরে হাজিরা দিতে যান কিনা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত