নজরবন্দি ব্যুরোঃ বছর শেষে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আজ নবান্নর তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বরে বড়দিনের জন্য ২৪, ২৫ ও ২৬ তারিখ সরকারি কর্মীরা ছুটি পাবেন। কারণ ২৫শে ডিসেম্বর রবিবার পড়ায় ক্রিসমাসের ছুটি যাতে লোকসান না হয়। আর এরজন্যই বড়দিনের সপ্তাহান্তে চুটিয়ে ছুটি কাটানোর সুযোগ পাবেন সকলেই।
আরও পড়ুনঃ ইছামতীর বক্ষে লঞ্চ চালালেন মমতা, গ্রামের মানুষের সঙ্গে সারলেন মধ্যাহ্নভোজন


এই ছুটি শুধু সরকারি দফতরের কর্মীরাই নন, পাবেন স্কুল-কলেজ সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাই ওই দিন ছুটি পাবেন। অন্যদিকে বড়দিনের আবহে একের পর এক ছুটি ব্যাঙ্কেও। মাসে ১৪ দিন ব্যাঙ্কে ছুটি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

সেই ছুটির তালিকা অনুযায়ী,আগামী ডিসেম্বরে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। এমন পরিস্থিতিতে ডিসেম্বর মাসে মোট ছয়টি শনি ও রবিবার ছুটি পাবেন কর্মীরা। স্বাভাবিক ভাবেই নবান্নের এই ঘোষণায় উচ্ছ্বসিত সরকারি কর্মীরা।
বড়দিনে সুখবর, ২৬ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা রাজ্যসরকারের
এর ফলে ক্রিসমাসের ছুটিতে কাছেপিঠে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা যেতেই পারে। তবে, ডিএ অসন্তোষের মাঝে রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এই ছুটি বেশ বড় পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞরা। উল্লেখ্য, চলতি বছর রাখী পূর্ণিমাতেও ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার।









