দীর্ঘ অপেক্ষার অবসান, নিজেই মাঠে নামার কথা ঘোষণা করলেন ‘ইউনিভার্স বস’।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ অপেক্ষার অবসান, আইপিএলের প্রথমার্ধ শেষ। টেবিল এর তলানিতে পৌঁছেছে কে এল রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাব। ৭ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া কিংসদের দীর্ঘ হার কাটাতে তাদের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলকে মাঠে নামানোর দাবি আরো জোরালো হয়েছে।

আরও পড়ুনঃ সেদিন পাকিস্থান সহ বিশ্ব ক্রিকেট বুঝেছিল, এক ‘বালক’ এসেছে বিশ্ব ক্রিকেটকে শাসন করতে।

এবার সেই দাবি সত্যি হতে চলেছে। মাঠে নামার কথা নিজেই ঘোষণা করলেন ইউনিভার্স বস। জানালেন আসন্ন ব্যাঙ্গালোর ম্যাচে নামতে চলেছেন মাঠে। আজ কিংসদের পেজে এই ভিডিও পোস্ট করা হয়। ৪১ বছর বয়সী তারকার জনপ্রিয়তা যে আজও যথেষ্ট তা ভিডিওটিতে লাইক দেখেই বোঝা যায়।

আগামী ম্যাচ এই মাঠে খেলতে দেখতে পাবেন ভক্তরা।এদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ রান নিয়ে তাদের অধিনায়ক কে এল রাহুল অরেঞ্জ ক্যাপ এর অধিকারী এবং তালিকায় পরের নামটি তাদের আরেক ওপেনার মায়াঙ্ক অগ্রবাল।

দীর্ঘ অপেক্ষার অবসান, কিন্তু দুই ওপেনার টপ লেভেল এ ব্যাট করলেও আর কেউ পারফরম্যান্স দেখাতে পারেনি। ফলে মাত্র একটি জয় পেয়ে লীগ টেবিলের তলানিতে তারা। এখন সর্বশ্রেষ্ঠ টি ২০ ওপেনার কিংসদের হারানো ভাগ্য ফেরাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর