নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সালের গালওয়ান-কাণ্ডের পর থেকে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা আজও প্রশমিত হয়নি। শিগগিরি সেনা স্তরে ১৪তম বৈঠক করতে চলেছে দুই দেশ। আর ঠিক সেই সময় ভারত-চিন সীমান্তে বেজিংয়ের আচরণে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা হোয়াইট হাউস থেকে প্রেস সেক্রেটারি জন স্পাকি এমনই জানিয়েছেন।
আরও পড়ুনঃ দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি, এবার রেল হাসপাতালেও হবে সাধারণের করোনা চিকিৎসা
তিনি বলেন, ভারত ও চিনের সীমান্ত সংঘর্ষের বিষয়টির দিকে কড়া নজর রেখেছে আমেরিকা। ঠিক কী বলেছেন তিনি? তাঁর বক্তব্য, ‘‘ওই অঞ্চল ও গোটা বিশ্বের প্রতি বেজিংয়ের ব্যবহার সম্পর্কে আমরা নিশ্চিত। এর ফলে অস্থিরতার সৃষ্টি হচ্ছে। যেভাবে প্রতিবেশীদের আতঙ্কিত রাখার চেষ্টা করছে চিন তা আমরা নজরে রেখেছি।
আমরা আমাদের অংশীদারদের পাশে রয়েছি। সীমান্ত সমস্যায় আলোচনা ও শান্তি বৈঠককে আমরা সব সময়ই সমর্থন করব।’’ উল্লেখ্য ৩ মাসের বিরতির পর আগামিকাল ভারত ও চিনের ক্রপস কমান্ডার স্তরে আলোচনা হবে সীমান্তের অস্থিরতা নিয়ে ৷
ভারতের সিমান্তে চিনের দাদাগিরি রুখতে এবার আমেরিকাকে পাশে পেল দিল্লি
আর তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের সমর্থনে কথা বলা বড় বার্তা বহন করবে ৷ সেই সঙ্গে পেন্টাগনের এই বিবৃতির প্রভাব বৈঠকেও পড়তে পারে বলে মনে করছে কূটনৈতিকমহল ৷



