নজরবন্দি ব্যুরো : করোনার প্রথম প্রভাব দেখা গিয়েছিল চিনে। আর তার পর এই মহামারীর কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতিতে। তথাকথিত বিত্তশালী দেশও মহামারীর হানায় চরম অস্বস্তিতে পড়েছে।
আরও পড়ুনঃ সেনা প্রধানের সঙ্গে মতানৈক্য, প্রধানমন্ত্রী পদ থেকে ইমরানের ছুটি শুধু সময়ের অপেক্ষা
একদিকে যেমন বেকারের সংখ্যা বেড়েছে, অন্যদিকে স্বাস্থ্য-সহ জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রগুলিতে বরাদ্দ বাড়াতে বাধ্য হয়েছে সরকারগুলি। তার প্রভাব এখনও কাটেনি। কিন্তু তার মধ্যেই নয়া সমীক্ষায় জানা গেল, আমেরিকাকে (America) টপকে বর্তমান বিশ্বের ধনী দেশ হিসেবে উঠে এসেছে চিন (China)।

ম্যাককিনসে গ্লোবল ইন্সটিউট (McKinsey Global Institute) নামে সংস্থার সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে মোট আন্তর্জাতিক আয়ের ৬০ শতাংশ চিনের। রিপোর্টে বলা হয়েছে, মার্কিন প্রদেশে সম্পত্তির দাম নিঃশব্দে বেড়ে যাওয়ার কারণে এই তালিকায় তাঁরা পিছিয়ে পড়ছে।

উভয় দেশই পৃথিবীর বৃহত্তম অর্থনীতি। দেশগুলিতে মোট সম্পদের দুই তৃতীয়াংশ পরিমাণের ১০ শতাংশ দেশের ধনী পরিবার গুলির হাতে রয়েছে। এবং ক্রমশই সেই সম্পদের পরিমাণ বাড়ছে। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিশ্বের মোট সম্পদের ৬৮ শতাংশ রিয়েল এস্টেটের (real estate) আকারে রয়েছে। আর্থিক সম্পদ গুলি এই মোট সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত নয়।
আমেরিকাকে পিছনে ফেলে বিশ্বের ধনী দেশ চিন
তবে দেশের অর্থনৈতিক শক্তিবৃদ্ধির ক্ষেত্রে সবার আগে রয়েছে চিন। ২০২০ সালে চিনের অর্থনীতি যেখানে ছিল তার চেয়ে এক-তৃতীয়াংশ বেড়েছে বর্তমানে। সেই আর্থিক সক্ষমতার পরিমাণ ১২০ ট্রিলিয়ন ডলার। তবে এক্ষেত্রে একাধিক নয়া নীতির কারণে আমেরিকা কিছুটা পিছিয়ে রয়েছে। দুই দশকে সে দেশের আয় বেড়েছে ৯০ ট্রিলিয়ন ডলার।









