নজরবন্দি ব্যুরোঃ মাঠে নামার আগে, KKR কে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী। বুধবার নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে তিনি লেখেন , “করবো, লড়বো, জিতবো” -২০২০ তে এটাই এখন ভারতের স্পিরিট । ভয়াবহ এই পরিস্থিতির সঙ্গে লড়ছে সবাই । আজ আরও একটি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে।
আরও পড়ুনঃ কেকেআরের কাছে দলের তরুণ তুর্কিরাই ‘কি ফ্যাক্টর’?


তারাও প্রত্যেকটি ঘরে জয় আনার চেষ্টা করবে। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার । তারপরই টানটান উত্তেজনার ম্যাচ। IPL-এ বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। রাসেল–নারিন–গিলদের খেলা দেখতে আপাতত মুখিয়ে রয়েছে KKR ভক্তরা।
এরই মধ্যে শাহরুখ খানের দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আইপিএল শুরুর পর চারটি ম্যাচ হয়ে গিয়েছে। করোনা সংক্রমণ রুখতে এবার আর দেশে নয়, আইপিএলের আসর বসেছে দুবাইয়ে । যদিও তাতে টুর্নামেন্ট নিয়ে উৎসাহের ভাঁটা পড়েনি। ইতিমধ্যে টুর্নামেন্টের ভিউয়ারশিপ পৌঁছে গিয়েছে ২০ কোটিতে। যা আগামিদিনে আরও বাড়বে বলেই মনে করছে সম্প্রচারকারী সংস্থা।
মাঠে নামার আগে, KKR কে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। যদিও আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার ট্র্যাক রেকর্ড মোটেই ভাল নয়। তবে এবার হিসেব উলটাতে মরিয়া নাইটরা। এজন্য অবশ্য সবাই তাকিয়ে দুই ক্যারিবিয়ান তারকা রাসেল–নারিনের দিকেই।









