কেকেআরের কাছে দলের তরুণ তুর্কিরাই ‘কি ফ্যাক্টর’?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : কেকেআরের কাছে দলের তরুণ তুর্কিরাই ‘কি ফ্যাক্টর’? আইপিএলের ১৩ তম সংস্করণে মাঠে নামার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক নাইট শিবিরের নতুন ওপেনিং জুটি প্রসঙ্গে বলেছেন, সুনীল নারিন ও শুভমন গিলের ওপেনির জুটি অভিনব হতে চলেছে এবং নাইট শিবিরও নতুন ওপেনিং জুটি নিয়ে রোমাঞ্চিত।

আরও পড়ুনঃ রিয়া-শৌভিকের জামিন মামলা স্থগিত।

বিশেষত গিলকে নিয়ে নাইট অধিনায়ক বলেছেন, শুভমন গিলকে নিয়ে সকলের বাড়তি প্রত্যাশা রয়েছে। তিনি নিশ্চিত, গিল সব প্রত্যাশাকে ছাপিয়ে যাবেন। প্রথম ম্যাচের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড মোটেও ভালো নয়। যদিও কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিক মনে করেন, এবার তাদের দল অনেক শক্তিশালী এবং নতুন একটা ম্যাচ নতুন ভাবে শুরু করা যাবে। এককথায় মুম্বইয়ের বিরুদ্ধে পুরনো রেকর্ডটা বদলে দিতে মরিয়া নাইট শিবির।

কেকেআরের কাছে দলের তরুণ তুর্কিরাই ‘কি ফ্যাক্টর’? অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স কোচ ব্রেন্ডন ম্যাকালাম কুলদীপ যাদবকে নিয়ে আশাবাদী। কেকেআরের জার্সিতে গত মরশুমে বল হাতে তেমন একটা দাগ কাটতে পারেননি কুলদীপ। সব ক্রিকেটাররেই একটা খারাপ সময় যায় বলে মেনে নিয়ে ম্যাকালাম কুলদীপ যাদবের পাশে এসে দাড়িয়েছেন।

এরই সঙ্গে প্রতিপক্ষ ব্যাটসম্যানরাও বোলারদের সম্ভাব্য স্ট্র‍্যাটেজি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে থাকেন এমনই মত নাইট কোচের। তবে এবার কুলদীপকে যেরকম ফিট ও দৃঢ়প্রতিজ্ঞ দেখাচ্ছে, তাতে ম্যাকালাম আশাবাদী যে, তারকা এই রিস্ট স্পিনার বাইশ গজে ভেল্কি দেখাবেনই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত