নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা মারণ ভাইরাস থাবা বসিয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনার তথা উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহানের শরীরেও। বিগ বি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও ভাল নেই দেশের প্রাক্তন তারকা।
আরও পড়ুনঃ যুবিকে অবসর ভেঙে খেলা আর কোচিং এর অভিনব প্রস্তাব দিল পাঞ্জাব ক্রিকেট বোর্ড।
কিডনি ফেলিওর হওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তাঁর। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে চেতন চৌহানকে।গত জুলাইয়ে তাঁর করোনা সংক্রমণ হয়েছিল। তখন তাঁকে ভর্তি করা হয়েছিল লখনউয়ের একটি সরকারি হাসপাতালে।
পরে তাঁকে গুরগাঁওয়ের হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। করোনা থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগেই তাঁর কিডনি ও রক্তচাপের সমস্যা দেখা দেয়। শুক্রাবরা তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
৭২ বছরের প্রাক্তন সাংসদ চেতন কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের মধ্য একজন, যাঁর করোনা সংক্রমণ হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।



