শুকনো কাশি ভোগাচ্ছে, আজই বুকে এক্স-রে হবে বুদ্ধবাবুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুকনো কাশি ভোগাচ্ছে, আজই বুকে এক্স-রে হবে বুদ্ধবাবুর। শুকনো কাশি ভোগাচ্ছে, তাছাড়া গত দিন দুই শারীরিক অবস্থা এক প্রকার স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মোটামোটি ঠিক আগে শর্করার মাত্রা। অক্সিজেন স্যাচুরেশন লেভেলও ৯২ শতাংশ। ঘন্টায় তিন লিটার করে অক্সিজেন নিচ্ছেন তিনি। রেমডেসিভির ইনজেকশনের ৫ দিনের কোর্স শেষ হয়েছে , তবে বাকি সব দিক বিবেচনা করে এখনো চলছে দুটি স্টেরয়েড ইনজেকশন।

আরও পড়ুনঃ বিরক্ত ঘরের লোকেরা, তবু ১ আসনের আব্বাসের হাত ছাড়বেন না সূর্যকান্ত!

কিন্তু গত কদিনের শুকনো কাশি এবার ভাবাচ্ছে চিকিৎসকদের। সেই কারণেই আজ বুকে এক্স-রে হবে বুদ্ধদেব ভট্টাচার্য্যর। বেশ কয়েকদিন আগেই করোনা থাবা বসিয়েছে বর্ষীয়ান কমরেডের শরীরে। একই সঙ্গে রিপোর্ট পজেটিভ আসে স্ত্রীরও। তিনি হাসপাতালে গেলেও প্রথমের কদিন নিজের জেদের বসেই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছিলেন বুদ্ধবাবু।

কিন্তু সপ্তাহের শুরুতেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, অক্সিজেন স্যাচুরেশন নেমে যায় ৮০ তে। তার পর আর কোন রকম দেরি না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আনা হয়েছিল হাসপাতালে। প্রথম দিন থেকেই ৬ জন চিকিৎসকের মেডিক্যাল টিম দেখভাল করছেন তাঁর।

শুকনো কাশি ভোগাচ্ছে, আজই বুকে এক্স-রে হবে বুদ্ধবাবুর। সূত্রের খবর অসুস্থতার কারণে ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না বুদ্ধদেব। যার ফলে পরশু আমচকাই শরীরে শর্করার মাত্রা কমে যায়। নলের সাহায্যে খাওয়ার পরামর্শ দিলেও তাতে রাজি হননি বুদ্ধবাবু। নিজেই স্যুপ-ডাবের জল খেয়েছেন। গতকাল শরীরে শর্করার মাত্রা বাড়লেও কাশি ভোগাচ্ছে কদিন ধরে। টানা কদিন কাশির কারণে কনোরকম রিস্ক না নিয়েই আজই হবে তাঁর বুকের এক্সরে। পাশাপাশি চিকিৎসকেরা আরও বেশি পরিমাণ খাবার খেতে বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন