Gold Price: মধ্যবিত্তের মাথায় হাত, এপ্রিলের শুরুতেই ঊর্ধ্বমুখী সোনা-রুপো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিয়ের মরশুমে বেশ অনেকটাই সস্তা ছিল সোনা। কিন্তু বিয়ের মরশুম কাটতেই ফের মধ্যবিত্তের মাথায় হাত। আবারও অস্বস্তি বাড়িয়ে ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম। যার ফলে চিন্তায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষ। সোনার পাশাপাশি বাড়ছে রুপোর দামও। তাহলে দেরি না করে জেনে নিন, আজ, শনিবারে ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল!

আরও পড়ুন: Bus Accident: ওভারটেক করতে গিয়ে বিপত্তি, রাজপথে আচমকা উল্টে গেল মিনি বাস, আহত বহু যাত্রী

gold 3

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই হুড়মুড়িয়ে বাড়ছিল সোনার গহনার দাম। সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দামও। যদিও আজ শনিবার অপরিবর্তিত হলুদ ধাতুর দাম।

gold ani 1610687060

জানা গিয়েছে, আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৫ হাজার টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম প্রায় ৬০ হাজার টাকা। সোনার দাম বাড়ার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৭৮ হাজার টাকা।

মধ্যবিত্তের মাথায় হাত, অস্বস্তি বাড়িয়ে ঊর্ধ্বমুখী হলুদ ধাতু

gold 2

জানুন বিস্তারিত…
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম : ৪৪,০০০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৫,০০০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫০,০০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০০০ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮,০০০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬০,০০০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০০,০০০ টাকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন