TRP: প্রথম স্থান হারাল সূর্য-দীপা? জোর টক্কর দিল ফুলকি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও এসে গেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। অন্যবারের মত এই বারেও টিআরপি তালিকার বেশ বড়সড় বদল ঘটেছে। দেখে নিন আপনার প্রিয় ধারাবাহিক কত নম্বরে রয়েছে? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা এবং তাদের প্রাপ্ত নম্বর।

আরও পড়ুনঃ পুজোর আর মাস দুয়েক বাকি, কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন! সামনে এলো তথ্য

বেশ কয়েক সপ্তাহ ধরেই টের পাওয়া যাচ্ছিল ‘অনুরাগের ছোঁয়া’র জায়গা কিছুটা নড়বরে হয়েছে। অন্যদিকে তাদের প্রাপ্ত নম্বরও কিছুটা কমেছিল। অন্যদিকে দ্বিতীয় স্থানে ছিল ‘জগদ্ধাত্রী’। দুজনের মধ্যে নম্বরের ফারাক খুব একটা ছিলনা। এবার দুজনের স্থান বদল হয়ে গেল নিমেষের মধ্যে।

প্রথম স্থান হারাল সূর্য-দীপা? কে রয়েছে প্রথম দশে? 

অন্যদিকে নতুন ধারাবাহিক ফুলকি শুরুর পর থেকেই প্রথম তিনে জায়গা করে নিয়েছিল। বেশ কয়েক সপ্তাহ ধরে তৃতীয় হয়ে চলছিল এই ধারাবাহিক। এবার একধাপ আরও এগিয়ে গেল ফুলকি। দুই ধারাবাহিককে রীতিমত টক্কর দিল নতুন এই ধারাবাহিক।

প্রথম স্থান হারাল সূর্য-দীপা? কে রয়েছে প্রথম দশে? 

প্রথম স্থান হারাল সূর্য-দীপা? কে রয়েছে প্রথম দশে? 
প্রথম স্থান হারাল সূর্য-দীপা? কে রয়েছে প্রথম দশে? 

দেখে নিন এই সপ্তাহে কে কোন স্থানে রয়েছে। এবং কার প্রাপ্ত নম্বর কত? এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী'(৮.৫ )। দ্বিতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ প্রাপ্ত নম্বর ৮.৪। অন্যদিকে ফুলকিও রয়েছে দ্বিতীয় স্থানে একই নম্বর পেয়ে। তৃতীয় স্থানে উঠে এল ‘রাঙা বউ’( ৮.০)। চতুর্থ স্থানে এই সপ্তাহে রয়েছে ‘নিম ফুলের মধু’ প্রাপ্ত নম্বর ৭.৫। পঞ্চম স্থানে ‘সন্ধ্যাতারা’(৬.৪)। ষষ্ঠ স্থানে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’(৬.৩)। সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে ‘খেলনা বাড়ি’, ‘হরগৌরী পাইস হোটেল’, ও ‘পঞ্চমী’, ‘তুঁতে। এবং এই সপ্তাহে দশম স্থানে রয়েছে ‘ইচ্ছে পুতুল’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন