লস্কর জঙ্গী তানিয়া পারভিনের বিরুদ্ধে চার্জশিট NIA-এর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লস্কর জঙ্গী তানিয়া পারভিনের বিরুদ্ধে চার্জশিট NIA-এর। গত মার্চ মাসে কলকাতা পুলিশ উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থেকে গ্রেপ্তার করেছিল লস্কর জঙ্গি তানিয়া পরভিন কে। পরে মামলাটি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুনঃ করোনার তাণ্ডবে বিপর্যস্ত দেশ, এক দিনে আক্রান্ত প্রায় এক লাখ!

এবার জাতীয় তদন্তকারী সংস্থা(NIA) তার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে । অভিযুক্ত ছাত্রী মৌলানা আবুল কালাম আজাদের কলেজে পড়াশোনা করতেন ।21 বছর বয়সী এই কলেজ ছাত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় 70টি জেহাদি গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে। জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে,প্যালেস্টাইন এবং সিরিয়ারও বেশ কিছু জেহাদি গ্রুপ রয়েছে তার।

তারা আরও জানিয়েছে যে, কৌশলগত তথ্য সংগ্রহের জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর তরফে তানিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে সে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে। তানিয়াকে জেরা করে এবং তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ও অন্য জিনিসপত্র থেকে লস্কর যোগ খুঁজে পাওয়া গিয়েছে।

লস্কর জঙ্গী তানিয়া পারভিনের বিরুদ্ধে চার্জশিট NIA-এর। উত্তর 24 পরগনা জেলায় বসবাসকারী এই কলেজ ছাত্রী তানিয়া পারভিন,পাকিস্তানের নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন লস্কর-ই-তইবার হয়ে একটি অনলাইন মডিউল তৈরি করেছিলেন। অনলাইনে তিনি জেহাদে উদ্ধুদ্ধ করেছেন অনেক যুবককে। তাঁদের লস্করের ক্যাডার হিসাবে নিয়োগে ভূমিকা নিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত