নজরবন্দি ব্যুরোঃ করোনার তাণ্ডবে বিপর্যস্ত দেশ, কিছুতেই কমানো জাচ্ছেনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ২০১ জন মারা গেছেন দেশে। এখন পর্যন্ত এ রোগে মৃত্যুর সংখ্যা ৭৭ হাজার ৪৭২ জন। অপরদিকে সবচেয়ে ভয়ঙ্কর হল ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৫৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুনঃ মেট্রোর পর এবার লোকাল। পুজোর আগেই চলবে রাজ্যের লাইফ লাইন।


দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৪৬ লক্ষের বেশি।এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩৬.২৪ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮১৫৩৩ জন। সারা দেশে সুস্থতার হার ৭৭.৬৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট ৭৭ হাজার ৪৭২ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৮ হাজার ৭২৪ জন।
দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৮ হাজার ২৩১। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। দেশের রাজধানীতে সংখ্যাটা ৪ হাজার ৬৮৭। অন্ধ্রপ্রদেশে (৪,৭৭৯), উত্তরপ্রদেশ (৪,২৮২), পশ্চিমবঙ্গ (৩,৮২৮) ও গুজরাত (৩,১৮০) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। পঞ্জাবে মোট মৃত্যু দু’হাজার ছাড়িয়ে বেড়ে চলেছে। মধ্যপ্রদেশ (১,৬৯১) ও রাজস্থানেও (১,২০৭) মোট মৃত্যু বেড়ে চলেছে। এর পর তালিকায় রয়েছে তেলঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলি।অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯১ হাজার ২৫১ জনের।
করোনার তাণ্ডবে বিপর্যস্ত দেশ, এখনও পর্যন্ত মোট কোভিড টেস্ট হয়েছে ৫ কোটি ৫১ লক্ষ ৮৯ হাজার ২২৬ জনের।দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও এখন অন্যান্য দেশের থেকে এগিয়ে ভারত। মোট মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে থাকলেও, প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম। পাশাপাশি ওই দেশগুলির তুলনায় ভারতে মৃত্যুর হারও অনেকটাই কম।









