লাগামহীন মূল্যবৃদ্ধির জের! রাত পোহালেই জীবনে বদল আসছে মধ্যবিত্তের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজই ফেব্রুয়ারি মাসের শেষদিন। আর পেট্রোল ডিজেল এবং গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে আগামিকাল থেকেই ভারতীয় মধ্যবিত্তদের জীবনে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। কাল অর্থাৎ ১লা মার্চ থেকে মধ্যবিত্তদের জন্যে বেশ কিছু নতুন নিয়ম আসতে চলেছে। মধ্যবিত্তরা আজ রাতে শুতে যাওয়ার সময় বেশ চিন্তা মাথায় নিয়ে ঘুমোবেন এটা ভেবে যে কাল কি হবে! কিন্তু কেন? লাগানহীন মূল্যবৃদ্ধির জের!

আরও পড়ুনঃ মাঝ রাস্তায় ষাড়ের লড়াই, ৭ জন পথচারী আহত!

প্রথমত, গ্যাসের মূল্যবৃদ্ধি। এই মুহুর্তে দেশের রাজধানীতে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৭৯৪ টাকা। এই দাম রাত পোহালেই কতটা বাড়বে বা কমবে তা জানেন না কেউই। কারণ প্রত্যেক মাসের প্রথম দিন রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে তেল বিপণন সংস্থাগুলো। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে ৩ বার বেড়েছে গ্যাসের দাম।

দ্বিতীয়ত, পেট্রোল ডিজেল। করোনা আবহাওয়া চরমে থাকুক বা নরমে, কমবেশি রোজই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। বলা বাহুল্য, ইতিমধ্যেই সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছে পেট্রোল ডিজেলের দাম। আর পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি মানেই তার প্রভাব পড়ে সমাজের সর্বস্তরে। কদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, শীতকাল চলে গেলে দাম কমতে পারে পেট্রোল ডিজেলের। কিন্তু মুশকিল হল গরমকাল পড়ে গেলেও কাল থেকেই তেলের দাম কমবে এমন কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।

তৃতীয়ত, আগামীকাল থেকে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে অনেকের অ্যাকাউন্ট অকেজো হয়ে পড়বে। কারণ স্টেট ব্যাঙ্কের জন্য বাধ্যতামূলক হয়েছে কেওয়াইসি (KYC) করানো। যার সেটা করানো থাকবে না মার্চের প্রথম দিন থেকে ‘অকেজো’ হয়ে যাবে তার অ্যাকাউন্ট।

লাগামহীন মূল্যবৃদ্ধির জের! রাত পোহালেই জীবনে বদল আসছে মধ্যবিত্তের। চতুর্থত, কাল থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে আর ২০০০ টাকার নোট বেরবে না। ২০০০-এর নোট পেতে ইচ্ছা করলে তা এবার থেকে শুধুমাত্র ব্যাঙ্ক থেকেই নিতে হবে। ইতিমধ্যেই একথা ঘোষনা করে দিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। পাশাপাশি গাড়ির জন্যে ফাস্ট্যাগ আর বিনামূল্যে পাবেন না। দেশের সমস্ত টোল প্লাজায় এবার কিনতে হবে ফাস্ট্যাগ। মূল্য পড়বে ১০০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর