মাঝ রাস্তায় ষাড়ের লড়াই, ৭ জন পথচারী আহত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ মাঝ রাস্তায় ষাড়ের লড়াই, আহত হলেন ৭ জন পথচারী। রীতিমত শঙ্কিত হয়ে উঠল এলাকা। কার্যত শোরগোল তৈরী হল শিলিগুড়ির দার্জিলিং মোড়ে। আজ সকালে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে ষাড়ের সাথে ষাড়ের লড়াইএ কমপক্ষে সাতজন পথচারী আহত হন। প্রচুর গাড়িও আটকে পড়ে রাস্তায়।

আরও পড়ুনঃ ৪ টি আসনে বিজেপির প্রার্থী হতে চেয়ে নিজেকে মনোনীত করলেন ১০০ জন!

দুই ষাড়ের দাপাদাপির মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে বাইক আরোহি সহ আহত হন মোট সাতজন। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে জল ছিটিয়ে অবস্থা নিয়ন্ত্রনে আনে। স্থানীয়দের অভিযোগ, খিদের তাড়নায় অনেক ষাড় এবং গরু মাঝেমধ্যেই ওই এলাকায় ঘোরাঘুরি করে। অনেক সময় কেউ কেউ তাদের খাওয়ার দিয়ে যায়। কিন্তু সংখ্যায় অনেক ষাড় বা গরু থাকায় সেই অল্প খাওয়ার নিয়ে দাপাদাপি শুরু হয়।

আরও পড়ুনঃ এবার থেকে বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে করোনা টিকা, দাম বেঁধে দিল কেন্দ্র

তাছাড়া যেহেতু ওই একালায় ষাড় এবং গরু ঘুরে বেড়ায় তাই অনেকেই খাওয়ার দিয়ে যায় মাঝে মধ্যে। যে কারণে ষাড় এবং গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তুু এতগুলি ষাড় এবং গরু ঘোরাঘুরি করবার কারনে রাস্তায় যেকোন সময়ে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। আজ সকালে যা ঘটলো সেরকমই ঘটতে থাকে রোজ। প্রশাসনের উচিত অবিলম্বে ব্যাবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে আর এইরকম কোন দুর্ঘটনা না ঘটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর