দক্ষিণ মেরুতে নামেইনি চন্দ্রযান ৩! ভারতের সাফল্যে হজম করতে না পেরে এমনই দাবি করছে চিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২৩ অগাস্ট ২০২৩। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাস নয়া দিগন্তের উন্মোচন হয়। বিশ্ব রেকর্ড গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের জন্য পা রাখে ভারত। চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের পা পড়ে চাঁদে। সেই নির্দিষ্ট পয়েন্টটির নামকরণ করা হয় শিবশক্তি পয়েন্ট।

আরও পড়ুন: দিল্লি যাবোই, ক্ষমতা থাকলে আটকে দেখাক! ED-কে চ্যালেঞ্জ অভিষেকের

গোটা দুনিয়া যখন ভারতের এই সাফল্যে ধন্য ধন্য করছে, চিন তখন হিংসায় জ্বলে পুড়ে মরছে। আর তাই এবার ভারতের চন্দ্রযান-৩ নিয়ে বিস্ফোরক দাবি করল শি জিনপিংয়ের দেশ। ওউয়াং জিউয়ান নামে চিনা বিজ্ঞানী বেজিংয়ের প্রথম চন্দ্রাভিযানের পিছনে থাকা প্রধান বিজ্ঞানী। তিনি দাবি করছেন,

9 21

“ভারতের ল্যান্ডিং সাইট চাঁদের দক্ষিণ মেরু নয়। সেটা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলেও নয়। এমনকী, অ্যান্টার্টিক মেরু অঞ্চলের কাছাকাছিও নয়।” চন্দ্রযান ৩ নেমেছে চাঁদের প্রায় ৬৯ ডিগ্রি দক্ষিণে অক্ষাংশ। সেকথা উল্লেখ করে ওউয়াঙের দাবি, জায়গাটা চাঁদের দক্ষিণ গোলার্ধ কিন্তু মেরু অঞ্চল নয়।

দক্ষিণ মেরুতে নামেইনি চন্দ্রযান ৩! ভারতের সাফল্যে হজম করতে না পেরে এমনই দাবি করছে চিন

10 21

কিন্তু নাসার বিজ্ঞানী নেলসন বলেন, “চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল সফট ল্যান্ডিংয়ের জন্য ইসরোকে অসংখ্য ধন্যবাদ”। অপর দিকে হংকং বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক লি মেন হোইন বলেন, “আগের সমস্ত মহাকাশযানগুলির থেকে এগিয়ে চাঁদের সবচেয়ে দক্ষিণ অক্ষাংশে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। এটাকেই সবচেয়ে উচ্চ অক্ষাংশের স্থান হিসেবে তকমা দেওয়া যেতে পারে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর