নজরবন্দি ব্যুরোঃ গতকালই দাম বেড়েছে গ্যাসের। রান্নার গ্যাস গত কয়েক মাস ধরে লাফ দিয়ে বেড়ে চলেছে। কিছুদিন আগেও যে সিলিন্ডার পাওয়া যেত এখন তা কিনতে হচ্ছে ১ হাজার টাকার বেশি দামে। গতকালই প্রায় ৫০ টাকা দাম বেড়েছে গ্যাসের। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ২৬ টাকা। গ্যাসের পর এবার আরও ধাক্কা খেল মধ্যবিত্ত। এক ধাক্কায় বাড়ল আলুর দাম।
আরও পড়ুনঃ ওঁদের জমানায় তো পুলিশকে দলদাস করে রেখেছিল, সেলিমকে কটাক্ষ কুণালের
মূল্যবৃদ্ধির প্রভাবে বাঙালির পাতে আলুসেদ্ধ-ভাতও এখন বিলাসিতার সমান। কারণ অন্য সব জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে একধাক্কায় মহার্ঘ্য চন্দ্রমুখী আলুও। এই মুহূ্র্তে বাজারে ৪০ টাকা কেজি দরে বিকোচ্ছে চন্দ্রমুখী আলু। গত একমাসে চন্দ্রমুখী আলুর দাম বেড়েছে প্রায় ১৫ টাকা। কিন্তু আচমকাই কেন আলু অগ্নিমূল্য হয়ে দাঁড়িয়েছে? ব্যবসায়ীদের দাবি। চন্দ্রমুখী আলুর যোগান কমে যেতেই এই মূল্যবৃদ্ধি।
চাল, ডাল, তেল, শাক-সবজি, বাজারে গেলে এই মুহূর্তে হাতে ছ্যাঁকা লাগা অনিবার্য। গরীবের আলুসেদ্ধ ভাতেও টান পড়ল এবার। তার উপর রয়েছে রান্নার গ্যাস তো ‘বিলাসিতা’র সমান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ দিন কাটাচ্ছিলেন আলুসেদ্ধ ভাত খেয়ে কিন্তু এবার আলুর দাম এতটাই বেড়ে গিয়েছে যে সেই আলুসেদ্ধ ভাতও পাত ছাড়া হতে চলেছে নিম্ন মধ্যবিত্তের।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে সঙ্গে জীবন ধারণের চাল-ডাল যে ভাবে মহার্ঘ্য হয়ে উঠছে, তাতে পাঁচজনের সংসার তো বটেই, একার খরচ চালানোও দায় হয়ে উঠছে। ভাল্মন্দ খাওয়া তো দূরের কথা, একদিন ভাল খেলে পরের দিন নুন ভাত জুটবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে মধ্যবিত্ত জনগন। বিগত কিছু দিন ধরে লাগাতার দাম বেড়ে চলেছে নিত্য প্রয়োজনের জিনিসপত্রের।
কেজিতে ১৫ টাকা বাড়ল আলুর দাম, বাঙালির পাতে আলুসেদ্ধ-ভাতও এখন বিলাসিতার সমান

ভারতের ইতিহাসে প্রথমবার ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও ১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। সেই সঙ্গে পেট্রোল-ডিজেল এবং ভোজ্য তেল-দুধ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো রয়েইছে। আর রাজনৈতিক নেতারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সমস্ত জিনিসের দাম বাড়ছে। যেমনটা গতকালই বলেছেন পার্লামেন্টের সদস্য, শাসকদলের হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ।



