চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চন্দ্রবাবু নায়ডু। তিথি নক্ষত্র মেনে বুধবার সকাল ১১টা ২৭ মিনিট নাগাদ শপথ নেন নায়ডু। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন সুপারস্টার পবন কল্যাণ, চন্দ্রবাবুর ছেলে নর লোকেশ-সহ মোট ২২ জন মন্ত্রী। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মোদী ক্যাবিনেটের তাবড় নেতারা। কিন্তু চন্দ্রবাবুর শপথে গিয়েও বিজেপির গলার কাঁটা হয়ে রইল লোকসভার স্পিকার পদ! শপথ গ্রহণ অনুষ্ঠনের মিষ্টান্নের সঙ্গে শেষ পোতে তেতো খাওয়ানোর মতই ‘স্পিকার পদ চাই’ অবস্থানে অনড় রইলেন চন্দ্রবাবু নাইডু।
আরও পড়ুনঃ কলকাতা দক্ষিণ থেকে ফের রায়গঞ্জের প্রার্থী দেবশ্রী, উপনির্বাচন ৪-০ জিততে গেমপ্ল্যানে বদল বিজেপির
এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে রীতিমতো শক্তিপ্রদর্শন করেছে এনডিএ। শপথগ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। শপথের পরই চন্দ্রবাবুকে আলিঙ্গন করেন মোদি। মঞ্চে জন সেনা প্রধান তথা সুপারস্টার পবন কল্যাণের হাতও ধরতে দেখা যায় মোদিকে। উপস্থিত ছিলেন সুপারস্টার চিরঞ্জীবীও। সার্বিকভাবেই এদিন নায়ডুর শপথের মঞ্চে এনডিএর ঐক্যের ছবি দেখা গিয়েছে। কিন্তু সব কিছুর মধ্যেই গলার কাঁটা লোকসভার স্পিকার নামক পদটি!

জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার ও তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ৪ দিন আগে শুক্রবার, সংসদের সেন্ট্রাল হলে দু’জনেই নমোকে সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেও আগামিদিনে তাঁদের সব দাবি পূরণ না-হলে তাঁরা কোন পথে হাঁটবেন, তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে রাজনৈতিক মহলে। এই দুজনের পাশাপাশি আরও একজন নড়ছেন তিনি হলেন চিরাগ পাশওয়ান।
INDIA জোটের তরফে চন্দ্রবাবু নাইডুর সাথে যোগাযোগ রাখা হয়েছে, যাতে লোকসভার স্পিকার পদটি কোনভাবেই বিজেপির হাতে না যায় সেই কারনে। এবার অঙ্কের বিচারে বিরোধীরা যথেষ্ট শক্তপোক্ত জায়গায় রয়েছে। এই পরিস্থিতিতে স্পিকারের ‘ক্ষমতা’কে কাজে লাগিয়ে যাতে মোদী সরকার একই পথে হাঁটতে না-পারে, সেটাই আগেভাগে নিশ্চিত করতে চায় বিরোধীরা।
স্পিকার পদ না পেলে সমর্থনের সিদ্ধান্ত বদল? চন্দ্রবাবুর শপথে অনড় ঐক্যের সাথে সমঝোতার ছবি!

রেল চেয়েও পাননি নিতীশ, স্বরাষ্ট চেয়েও পাননি চন্দ্রবাবু, বিজেপি সবকটা গুরুত্বপূর্ণ দফতর রেখেছে নিজের হাতেই। তাই এবার আর কম্প্রোমাইজ নয় বলে জানিয়ে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। স্পিকারপদ দিতেই হবে বলে দাবি তাঁর। পাশাপাশি এই একই পদের জন্যে দাবি জানিয়েছেন এনডিএ-র আর এক শরিক চিরাগ পাসোয়ানও। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন, স্পিকার পদ তো একটিই, সেখানে তিন শরিককে কী জাদুতে তুষ্ট করবেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা?



