লোকসভার আগে অন্ধ্রে শক্তিবৃদ্ধি বিজেপির, চন্দ্রবাবু নাইডুর NDA জোটে প্রত্যাবর্তনের সম্ভাবনা তুঙ্গে

বুধবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে আর এই বৈঠককে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পার হয়েছে দীর্ঘ ছয় বছর। ফের একবার বিজেপি সমর্থিত এনডিএ (NDA) জোটে প্রত্যাবর্তন করতে পারেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা এন চন্দ্রবাবু নাইডু (N. Chandrababu Naidu)। বুধবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে আর এই বৈঠককে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এই মুহূর্তে চন্দ্রবাবু যদি ফের এনডিএ (NDA) জোটে যোগ দেন তাহলে আগামী লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে শক্তি বাড়বে বিজেপির সে কথা বলাই বাহুল্য।

আরও পড়ুন: নির্বাচনের আগেই বনদপ্তরের ৭০০ শুন্যপদে নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০১৪ সালের লোকসভা নির্বাচনে এনডিএ (NDA) জোটের সঙ্গেই ছিলেন চন্দ্রবাবু নাইডু (N. Chandrababu Naidu)। কিন্তু সেই মোহ ভাঙ্গে ২০১৮ সালে। অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে এনডিএ ত্যাগ করে টিডিপি। ২০১৯ সালে লোকসভা নির্বাচন ও অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন প্রায় একই সঙ্গে হয়। সেখানে জগমোহন রেড্ডির দল ওয়াই আর এস কংগ্রেসের কাছে হেরে মুখ্যমন্ত্রীর কুর্সি হারান চন্দ্রবাবু। সেবার বিজেপি ও টিডিপি আলাদা আলাদা লড়েছিল লোকসভা ও বিধানসভায়।

লোকসভার আগে অন্ধ্রে শক্তিবৃদ্ধি বিজেপির, চন্দ্রবাবু নাইডুর NDA জোটে প্রত্যাবর্তনের সম্ভাবনা তুঙ্গে
লোকসভার আগে অন্ধ্রে শক্তিবৃদ্ধি বিজেপির, চন্দ্রবাবু নাইডুর NDA জোটে প্রত্যাবর্তনের সম্ভাবনা তুঙ্গে

এনডিএ পরিত্যাগের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) চন্দ্রবাবু নাইডুকে (N. Chandrababu Naidu) ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেছিলেন। কিন্তু ২০২২ সাল থেকে আবার হাতে হাত ধরে চলা শুরু করে বিজেপি ও টিডিপি। আন্দামান-নিকোবরে পুরসভা ভোটে এই জোট হারিয়ে দেয় কংগ্রেস-ডিএমকে জোটকে। ২০২৩ সালে একটি ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মুখে শোনা যায় টিডিপি-এর প্রতিষ্ঠাতা তথা চন্দ্রবাবু নাইডুর শ্বশুর এনটি রাম রাও-এর প্রশংসা। সেই থেকেই জল্পনা ছিল আবারও হয়তো এনডিএ (NDA) জোটে যোগ দিতে পারেন চন্দ্রবাবু নাইডু।

লোকসভার আগে অন্ধ্রে শক্তিবৃদ্ধি বিজেপির, চন্দ্রবাবু নাইডুর NDA জোটে প্রত্যাবর্তনের সম্ভাবনা তুঙ্গে

লোকসভার আগে অন্ধ্রে শক্তিবৃদ্ধি বিজেপির, চন্দ্রবাবু নাইডুর NDA জোটে প্রত্যাবর্তনের সম্ভাবনা তুঙ্গে

প্রসঙ্গত, এবছরও লোকসভার প্রায় পাশাপাশি হবে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর হাওয়া বলছে, ক্ষমতায় থাকলেও জগমোহন রেড্ডির বিরুদ্ধে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু জগমোহন রেড্ডিকে ক্ষমতাচ্যুত করতে গেলে প্রয়োজন বিজেপি ও টিডিপি জোট। তবেই হয়তো হারানো কুর্সি ফেরত পেতে পারেন চন্দ্রবাবু নাইডু। অন্যদিকে, চন্দ্রবাবু নাইডু (N. Chandrababu Naidu) এই মুহূর্তে এনডিএ (NDA) জোটে যোগ দিলে দেশব্যাপী বিরোধিদের কাছে একটা বার্তা যাবে যে এনডিএ জোট শক্তিশালী হল। পাশাপাশি লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশ থেকে আরও কয়েকটা বাড়তি আসন তুলে নিতে পারবে বিজেপি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

লোকসভার আগে অন্ধ্রে শক্তিবৃদ্ধি বিজেপির, চন্দ্রবাবু নাইডুর NDA জোটে প্রত্যাবর্তনের সম্ভাবনা তুঙ্গে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর