২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ভাসবে দক্ষিণবঙ্গের জেলা গুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানালো আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে।

আরও পড়ুনঃ তালিবানের নামে কলকাতার বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার ১ #Breaking

বঙ্গোপসাগরের উপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। সেই কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি। আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আবহাওয়া দফতর। ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে।

জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে যাবে। পাশাপাশি ওড়িশা, ছত্রিশগড় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে যাবে। দক্ষিনের হাওয়া শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর তার জেরেই হবে বৃষ্টি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন