তালিবানের নামে কলকাতার বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার ১ #Breaking

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তালিবানের নামে কলকাতার বিমান হাইজ্যাকের হুমকি এল এবার। এদিন সন্ধায় এক হুমকি ফোনে ঘুম উড়ল প্রশাসনের। এয়ার ইন্ডিয়ার অফিসে হুমকি ফোন আসামাত্রই নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হয় কলকাতা বিমানবন্দর। সন্ধায় উড়ো ফোনে হুমকি আসে কলকাতার বিমান হাইজ্যাক করা হবে তালিবানদের তরফে। সাথে সাথে চরম তৎপরতার সাথে নিশ্ছিদ্র করা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরের।

আরও পড়ুনঃ অবশেষে খোঁজ মিলল পলাতক আফগান প্রেসিডেন্টের! 

পাশাপাশি তদন্ত শুরু হয়। তালিবানের নামে কলকাতার বিমান হাইজ্যাকের হুমকি কেন আসবে তা নিয়ে চিন্তায় পড়েন তদন্তকারীরা। এদিকে ফোন কল ট্রেস করে ততক্ষনে আততায়ীর সন্ধান পায় পুলিশ। কল ট্রেস করে গ্রেফতার করা হয় প্রশান্ত বিশ্বাস নামের এক যুবক কে। প্রাথমিক তদন্তে অনুমান এই যুবক মানসিক ভারসাম্যহীন। যদিও তদন্ত চলছে। খোঁজ নেওয়া হচ্ছে সত্যিই যুবক মানসিক ভারসাম্যহীন কিনা।

তালিবানের নামে কলকাতার বিমান হাইজ্যাকের হুমকি!

তালিবানের নামে কলকাতার বিমান হাইজ্যাকের হুমকি

এদিকে তালিবান প্রদেশে আটকে বহু মানুষ। প্রাণ বাঁচাতে কেউ কেউ নিজের ঘর-বাড়ি সব ফেলে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসছেন দেশ থেকে। কেউ কেউ না পেরে আটকে থেকে দিন গুনছেন মৃত্যুর, প্রতি মুহুর্তে অপেক্ষা করছেন আরও খারাপ কিছুর। ইতিমধ্যে বদলেছে দেশের নাম, বদল হচ্ছে দেশের নিয়ম কানুন।। মেয়েদের ওপর জারি হয়েছে একগুচ্ছ ফতোয়া।

সব মিলিয়ে এইমুহুর্তে আতঙ্কের আরেক নাম আফগানিস্তান। ২০০২ সালের পর আবারও সেখানে তালিবানদের শাসন। দেশ ছাড়ার ধুম পড়ে গিয়েছে সেখানকার নাগরিক সহ অন্যন্য বিদেশি কর্মরত ব্যক্তিদের মধ্যে। স্যোশাল সাইটে ভাইরাল হওয়া কাবুল বন্দরে ফুটেজ যার অন্যতম নিদর্শন। তাই সেখান থেকে দেশীয়দের ফেরাতে আগে থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক।

গতকাল থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে প্রায় ১২০ জনের বেশি ভারতীয় কে গুজরাটের জামনগরে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এই আতঙ্কের গহ্বরে আটকে নেই তো কোন পশ্চিমবঙ্গবাসী ? সেদিকে নজর রাখতে শুরু করেছে নবান্ন কতৃপক্ষ। মঙ্গলবার রাতের তথ্য অনুযায়ী সেইরকম কেউ আটকে থাকার কোনো সম্ভাবনা নেই।যদিও এই ব্যাপারে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি এই রাজ্যের কেউ এসে জানায় যে তাদের কোনো আত্মীয় সেখানে আটকে রয়েছে তাহলে অবিলম্বে তাদের সাহায্য করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত