নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তান দখল করেছে তালিবানরা । প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন তালিবানরা রাজধানীতে ঢুকতেই । প্রথমে তাজিকিস্তানে তিনি গিয়েছেন বলে জানা গেলেও সেখানে শেষপর্যন্ত ঢোকার অনুমতি পাননি তিনি ।
আরও পড়ুনঃ তালিবানি যুগে কি হবে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ? জানালেন তালিবান মুখপাত্র
এরপর শোনা যায় গনি রয়েছেন ওমানে । এবার সব জল্পনা উরিয়ে সংযুক্ত আরব আমিরশাহী সরকারের তরফে জানানো হয়, আশরাফ গনি রয়েছেন তাদের দেশে । মানবিকতার তাগিদেই গনিকে আশ্রয় দেওয়া হয়েছে ।আমিরশাহী সরকার লিখিত বিবৃতি প্রকাশ করে বলে,

‘সংযুক্ত আরব আমিরশাহির পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ মানবিকতার তাগিদে আফগান প্রেসিডেন্ট আশরফ গনি এবং তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছে।”রবিবার দেশ ছাড়ার সময় গনি জানিয়ে দিয়েছিলেন, তিনি রক্তপাত চান না। তাই দেশ ছাড়ছেন। তাঁর সঙ্গে রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মোহিব।
অবশেষে খোঁজ মিলল পলাতক আফগান প্রেসিডেন্টের, আশ্রয় নিয়েছেন আরব আমিরশাহিতে
এদিকে তাজিকিস্তানে অবস্থিত আফগান দূতাবাস গনির গ্রেপ্তারি চেয়ে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে। দেশের ধনসম্পদ লুঠ করে পালানোর অভিযোগ রয়েছে আফগান প্রেসিডেন্টের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই দূতাবাসের দেওয়াল থেকে গনির ছবি সরিয়ে সেই জায়গায় আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ-র ছবি লাগানো হয়েছে।



