‘সেস’ বসছে পেট্রোল-ডিজেলে, ঘুরপথে মধ্যবিত্তের পকেটে কোপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘সেস’ বসছে পেট্রল-ডিজেলে, ঘুরপথে মধ্যবিত্তের পকেটে কোপ। ‘পেপারলেস’ এই বাজেট অনুয়ায়ী ফার্ম সেস বসছে পেট্রোল -ডিজেলে। সূত্রে খবর, কর্মসংস্থান, গ্রামোন্নয়ন খাতে টাকা ঢেলে দেশের কোভিড-আক্রান্ত অর্থনীতিকে চাঙ্গা করে তোলার লক্ষ্যেই এবার বাজেট পরিকল্পনা করা হয়েছে। ফলে এই বাজেটকেই বলা হয়েছে আত্মনির্ভর ভারতের বাজেট।

আরও পড়ুনঃ ভোটের আগে রাজ্যে রথযাত্রার অনুমতি চেয়ে মুখ্যসচিবকে চিঠি বিজেপির

এই বাজেট আমাদের অর্থনীতিকে আগামীদিনে মধ্যবিত্তদের পকেটে টান পড়তে পারে বলে সংশ্লিষ্টমহল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকাল ১১টায় শুরু করেন বাজেট বক্তৃতা। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। কেননা, এই সেস বসে প্রতি লিটারে পেট্রলের দাম বাড়তে পারে ২.৫ টাকা; এবং ডিজেল ৪ টাকা করে (₹2.5/litre on petrol, ₹4 on diesel)। ফলে এবিষয়ে বিশেষজ্ঞদের মতামত, এর ফলে তেলের দামে সেস বসায় মধ্যবিত্তদের পকেটে টান পড়তে পারে। ফলে সাধারণ মানুষের দৈন্দিন জীবনেও চাপ বাড়তে পারে।

এছাড়াও, ৭৫ বছরের বেশি বয়সীদের ওপর বাজেটে নতুন ছাড়, ৭৫ বছরের বেশি বয়সী ব্যাঙ্কের সুদের ওপর নির্ভরশীলদেরও থাকছে  ছাড়। নতুন ফ্ল্যাট কিনলে আয়করের ওপর থেকে দেড়লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবে ২০২২ মার্চ পর্যন্ত। শেয়ারের ডিভিডেন্ট থেকে টিডিএস কাটা হবে না। নির্মলা জানিয়ে দেন, “আয়কর কাঠামোর কোনও পরিবর্তন হবে না।” ফলে, আগের মতোই অপরিবর্তিত থাকছে আয়করের স্ল্যাব। বাজেটের শুরুতেই জানিয়েছিলেন বলেন, অভূতপূর্ব পরিস্থিতিতে হতে যাচ্ছে এই বাজেট। অনেকে হারিয়েছেন প্রিয়জনকে, হারিয়েছেন টাকাপয়সা। লকডাউন না করলে আরও প্রাণ হারানোর আশঙ্কা ছিল। করোনার ফলে প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। তাতেই সামাল দিতে একে একে জনগনের স্বার্থে  পেস করা হচ্ছে বাজেট বলে জানাচ্ছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত