অভিষেকের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে, কী আছে তাতে? কি বললেন রাজ্যপাল…

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১০০ দিনের কাজের বকেয়া আদায়ে একাধিক মিছিল-বিক্ষোভের ডাক দিয়েছিল শাসকদল তৃণমূল। কিন্তু তাতে কোনও সুফল মেলেনি। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। এরপরেই দিল্লি অভিযানেও সুফলতা না মেলায় অবশেষে রাজভবনের বাইরে ধর্না দেয় তৃণমূল। অবশেষে শাসকদলের আবেদন মেনে ৩০ জনের প্রতিনিধি দলকে নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনে বৈঠক করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন: ৩০ মিনিটের অনুমতি না দিলে আদালতে হাজিরা দিতে হবে পুলিশকে, শুভেন্দুর সভা প্রসঙ্গে নির্দেশ High Court-র

রাজ্যপালের সঙ্গে বৈঠকে তৃণমূলের দাবি ছিল ১০০ দিনের কাজে কেন্দ্রের বকেয়া আদায়। যার দরুন রাজ্যপালকে চিঠিও দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরেই তৃণমূলের সেই নিয়ে পরের দিনই কেন্দ্রের কাছে পৌঁছে দিয়েছিলেন রাজ্যপাল। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই চিঠির জবাব এসেছে কেন্দ্রের কাছ থেকে। বুধবার রাজভবনে বসে এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

অভিষেকের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে, কি বললেন রাজ্যপাল
অভিষেকের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে, কি বললেন রাজ্যপাল

সূত্রের খবর, কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই চিঠি জবাব পেয়েছেন। শুধু তাই নয়, সেই চিঠি পাওয়া মাত্রই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেটি পাঠিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে। বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিক বৈঠক করে জানান, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই চিঠি কেন্দ্রকে পাঠিয়েছিলেন, তার উত্তর এসে গিয়েছে। সেই চিঠি পেয়েই তিনি তাঁর সাংবিধানিক সহকর্মী, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। চিঠিতে কেন্দ্রীয় সরকার কয়েকটি বিষয়ে নিয়ে জানিয়েছে। ইতিমধ্যেই সেই সমস্ত বিষয় তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন বলেও জানালেন তিনি।

অভিষেকের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে, কি বললেন রাজ্যপাল

অভিষেকের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে, কি বললেন রাজ্যপাল

প্রসঙ্গত, বকেয়া টাকার দাবিতে অক্টোবরের শুরুতেই রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জেরে রাজনৈতিক মহলে চর্চাও কম হয়নি। এরপর রাজভবনে রাজ্যপাল অভিষেককে সময় দেন। এরপর ৯ অক্টোবর ৩০ জন প্রতিনিধিকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান অভিষেক। পাশাপাশি একশো দিনের কাজের টাকা না পাওয়া বঞ্চিতদের চিঠিও নিয়ে যান অভিষেক। সঙ্গে সেদিন রাজ্যপালকে একটি স্মারকলিপি জমা দেয় তৃণমূল। অবশেষে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর ধরনা তুলে নেয় তৃণমূল

অভিষেকের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে, কি বললেন রাজ্যপাল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর