MGNREGA Fund: মুখ ফেরালেন কেন্দ্রীয় মন্ত্রী, একশ দিনের কাজের টাকা নিয়ে ফের হতাশ রাজ্য

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অধরাই থেকে যাচ্ছে গ্রামোয়ন্ন খাতের টাকা। পঞ্চায়েত ভোটের আগে ক্রমাগত ক্ষীণ হচ্ছে কেন্দ্রের থেকে  টাকা পাওয়ার  আশা। কেন্দ্র রাজ্য সংঘাত ক্রমশই ঊর্ধ্বগামী। একশ দিনের কাজ (REGA)-সহ পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প খাতে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার পরিমাণ ৫ হাজার কোটি টাকারও বেশি। কিন্তু সেই টাকা দেওয়া নিয়ে সহাবস্থানে আসতে পারছে না কেন্দ্র- রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নতুন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারকে (Pradip Majumdar) দায়িত্ব দিয়েছেন, দিল্লিতে (Delhi) গিয়ে  বিষয়টির সুরাহা করতে। কিন্তু সেই সম্ভাবনা বিশ বাঁও জলে। প্রায় ২ মাস  লাগাতার চেষ্টা করেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) নাগাল পাচ্ছেন না প্রদীপ বাবু। আর এবার তো একেবারে ব্যাগ গুছিয়েও নিরাশ হতে হল প্রদীপ মজুমদারকে।

 

মুখ ফেরালেন কেন্দ্রীয় মন্ত্রী, একশ দিনের কাজের টাকা নিয়ে ফের হতাশ রাজ্য
মুখ ফেরালেন কেন্দ্রীয় মন্ত্রী, একশ দিনের কাজের টাকা নিয়ে ফের হতাশ রাজ্য

 

কখনও গিরিরাজের পায়ে ব্যথা তো কখনও  শরীর খারাপ ইত্যাদি কারণে সাক্ষাতের সময় পিছিয়েছে বহুবার । কিন্তু এবার একেবারে খাতায় কলমে রাজ্যকে জব্দ করার নোটিশ এসে গেল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বৃহস্পতিবার চিঠি দিয়ে রাজ্যের পঞ্চায়েত দফতরকে জানিয়েছে, একশ দিনের কাজ প্রকল্পের জন্য তারা যেভাবে অ্যাকশন টেকেন রিপোর্ট তথা এটিআর চাইছেন, রাজ্যর তরফে সেভাবে রিপোর্ট পাঠায়নি। সেখানেই অসন্তুষ্ট কেন্দ্রীয় সংস্থা। সাত দফা নিয়মকানুন  পাঠিয়ে তাঁরা জানিয়েছে বেহিসাবি বা ভুয়ো খরচের টাকা উদ্ধার করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে তবেই মিল্বে টাকা। কিন্তু রাজ্যের তথ্যে রয়েছে বেশ কিছু গরমিল।  যা সংশোধন  করতে গেলে আদতে পঞ্চায়েত স্তরে অন্তত কয়েকশ বা কয়েক হাজার কর্মী, অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা ফৌজদারি তদন্ত করতে হবে। সেইসব না করলে যে বকেয়া টাকা মেটানো হবে না এ মনটাই জানিয়েছেন কতৃপক্ষ।

কার্যত দপ্তরের দায়িত্ব পেয়েও অত্যন্ত সংকটে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি মীমাংসায় আশার চেষ্টা করেও হতাশ তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তাঁর দফতরের সচিব উলগানাথনও বেশ চিন্তিত। তবে এ নিয়ে তাঁরা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। মন্তব্য করে আর জল ঘোলা করতে চাইছেন না তাঁরা। বরং কেন্দ্রের গাইডলাইন মেনেই ১৫ টি জেলা থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট আনার তোড়জোড় শুরু হয়েছে। একশ দিনের কাজ প্রকল্পে কী কী নিয়ম মেনে এবার থেকে জব কার্ড ইস্যু করতে হবে সে ব্যাপারেও বেশ কড়া বার্তা দিয়েছে নবান্ন। আর কোন জটিলতায় যেতে নারাজ রাজ্য। নাম পরিবর্তণের বিষয়টিও ভালো নজরে দেখেনি কেন্দ্র। সে ব্যাপারেও নমনীয় হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যকে।

মুখ ফেরালেন কেন্দ্রীয় মন্ত্রী, একশ দিনের কাজের টাকা নিয়ে ফের হতাশ রাজ্য

mamata modi

 

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এব্যাপারে মৌনতা অবলম্বন করলেও, এটিকে ইস্যু করতে ছাড়ছে না শাসক দলের নেতারা। ইতিমধ্যেই এ ব্যাপারে রাজ্যসভায় তৃণমূলের উপ দলনেতা সুখেন্দুশেখর রায় বলেছেন, আসলে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। তাই এরকম অর্থনৈতিক অবরোধ গড়ে তুলছে। অবশ্য কেন্দ্রের বক্তব্য একটাই, রাজ্যে ঘটা দুর্নীতি আর বরদাস্থ করা হবে না। তবে কেন্দ্র রাজ্য দলাদলিতে বিপদ আরোও বেড়েই চলেছে রাজ্যবাসীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর