নেতাজি তে আপত্তি? প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ‘ট্যাবলো’ প্রত্যাখ্যান কেন্দ্রের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রজাতন্ত্র দিবসে বাংলার ‘ট্যাবলো’ প্রত্যাখ্যান করল কেন্দ্রীয় সরকার! প্রত্যেক বছর ২৬শে জানুয়ারি রাজধানীর রাজপথ গমগম করে সেনার কুচকাওয়াজে। অস্ত্র প্রদর্শন থেকে যুদ্ধ সামগ্রী। সাথে দেশের সংস্কৃতি। প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় রাজ্য গুলির অংশ নেওয়া বহু পুরোনো রীতি। কিন্তু এবারও বাংলাকে প্রত্যাখ্যান করল কেন্দ্র।

আরও পড়ুনঃ নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই, নির্বাচন কমিশন চলে তৃণমূলের কথায়! সুজন

- Advertisement -

২০২০ সালেও ‘কন্যাশ্রী’র মতো আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ও বাদ গিয়েছিল কেন্দ্রের তালিকা থেকে। এবার বাদ গেলেন নেতাজি। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে এই বছরের থিম ঠিক করেছে কেন্দ্র। এবার সাধারণতন্ত্র দিবসের থিমের নাম, ‘আজাদি কা অমৃত মহোৎসব।’ এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এবারের ট্যাবলোর বিষয় ছিল–নেতাজি। কারণ, এবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী।

কেন্দ্রকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই প্রস্তাব নাকচ হয়েছে কেন্দ্রে। নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের তৈরি কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। চলতি বছরের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নিয়ে সেই কমিটি পর পর পাঁচবার বৈঠক করে। কিন্তু একবারও ডাক পায়নি রাজ্য সরকার। কিন্তু কেন? রেসিডেন্স কমিশনের সূত্র বলছে, রাজ্যের প্রস্তাব বাতিল করা হয়েছে কেন্দ্রের তরফে।

নেতাজি তে আপত্তি? প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ‘ট্যাবলো’ প্রত্যাখ্যান কেন্দ্রের!

নেতাজি তে আপত্তি? প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার 'ট্যাবলো' প্রত্যাখ্যান কেন্দ্রের!
নেতাজি তে আপত্তি? প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ‘ট্যাবলো’ প্রত্যাখ্যান কেন্দ্রের!

যদিও সূত্রের খবর, রাজ্যকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি এখনও। তবে দিল্লির রাজপথে কুচকাওয়াজের প্রস্তুতি এখন তুঙ্গে। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। তা বাংলার ডাক পাওয়ার সম্ভাবনা যে ক্ষীণ তা মানছেন ওয়াকিবহাল মহল। কেন্দ্রের এই আচরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া মিলেছে সমস্ত মহল থেকেই। বসু পরিবার থেকে রাজ্যের শাসকদল, সকলেই নিন্দা করেছেন এই সিদ্ধান্তের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর