সংসদীয় কমিটির রিপোর্টে আগাম সতর্কতা ছিল নভেম্বরেই, পাত্তা দেননি মোদী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অক্সিজেনের অভাবে ধুঁকছে দেশের সব প্রান্ত। এমন অবস্থায় নিজের মনের কথায় মানুষকে ধৈর্য ধরার কথা বলেছেন মোদী। কিন্তু এই সঙ্কট হতে পারে বলে প্রায় ৫ মাস আগেই সতর্ক করা হয়েছিল কেন্দ্রকে। সংসদীয় কমিটির রিপোর্টে আগাম সতর্কতা ছিল নভেম্বরেই! অক্সিজেন সঙ্কটের আগাম সতর্কতা দিয়েছিল সংসদীয় কমিটি। কিন্তু নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তখন পাত্তা দেয়নি সংসদীয় কমিটির সতর্কতা! নজিরবিহীন এই ঘটনার কথা প্রকাশ্যে নিয়ে এলেন সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব।

আরও পড়ুনঃ সংকট দেশজুড়ে, জেলায় জেলায় অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত মোদীর

গত বছরের নভেম্বর মাসে স্বাস্থ্য সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে নেতৃত্ব দেন সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব। বৈঠকে তিনি অক্সিজেন সিলিন্ডারের মূল্য হ্রাসের পক্ষে সওয়াল করেন। প্রধানমন্ত্রীর কাছে তিনি সওয়াল করেন, অক্সিজেনের যোগান বাড়ানো এবং অক্সিজেনের ওপরে কর হ্রাস করে দাম কমানোর ব্যাপারে। তাঁর ব্যাখ্যা ছিল, দাম কমালে করোনা চিকিত্‍সা বাবদ খরচ কমবে। পাশাপাশি, করোনা চিকিত্‍সায় ব্যবহৃত ওষুধপত্রের দাম বেঁধে দেওয়ার জন্য নির্দেশ দিতে কেন্দ্রীয় সরকার কে অনুরোধ করেন তিনি। এই কোন ব্যাখাই উপযুক্ত মনে করেনি সরকার। মোদী সরকারের ধারণা ছিল, করোনা কাল সমাপ্ত হয়েছে!

তখন, রামগোপালের নেতৃত্বাধীন কমিটি রিপোর্ট দিয়ে কেন্দ্রকে জানায়। করোনাকাল সমাপ্ত হওয়ার এখন কোন সম্ভাবনা নেই। পাঁচমাস আগে যখন ভারতে করোনা পরিস্থিতি যখন কিছুটা নিয়ন্ত্রণে। তখন বিশেষজ্ঞরা ব্রিটেন সহ কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরে কেন্দ্রকে সতর্ক করে। রিপোর্টে বলা হয়, এদেশে করোনার দ্বিতীয় ঢেউ আসা সময়ের অপেক্ষা। তাই হাতে সময় থাকতে দ্রুত ভ্যাকসিনেশনের পাশাপাশি অক্সিজেন ও ওষুধ পর্যাপ্ত পরিমানে মজুত রাখতে হবে। পাশাপাশি হাসপাতালগুলির চাহিদা অনুসারে যাতে অক্সিজেন পর্যাপ্ত জোগান দেওয়া যায়, তার জন্য অক্সিজেনের উত্‍পাদন বাড়াতে হবে।

কমিটি জানায়, সরকারি হাসপাতালগুলিতে বেড, ভেন্টিলেটরের সংখ্যা বাড়াতে হবে। যদি এখনই কেন্দ্র পদক্ষেপ না করে তাহলে ভবিষ্যতে ভুগতে হবে! তাই স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর জন্যও সুপারিশ করে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটির রিপোর্টে আগাম সতর্কতা ছিল, কিন্তু সেই রিপোর্ট কে ৫ মাস আগে পাত্তা দেয়নি মোদী সরকার। রামগোপালের অভিযোগ, যদি কেন্দ্র সংসদীয় কমিটির রিপোর্ট কে গুরুত্ব দিত তাহলে এমন দিন দেখতে হতনা।

এদিকে আজ বহরমপুর থেকে এই নিয়ে মোদীর দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিক মুর্শিদাবাদের বহরমপুরে ভার্চুয়াল কর্মীসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর দিকে কটাক্ষ ছুড়ে দিয়ে মমতা বলেন “চারদিকে অক্সিজেন নেই। এদিকে মোদী ‘মন কা বাত’ করে চলেছেন। ওনার মনের কথা কে শুনতে চায়? “

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর