ভোট পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর কমিশন। আগামী শুক্রবার রাজ্যের তিন আসনে হবে ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের পরেও এই তিন কেন্দ্রে বাহিনী থাকবে।
আরও পড়ুন: প্রচারের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, শরীর ভাল নেই বিজেপি প্রার্থীরও



কমিশন সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা ঠেকাতে ওই তিন কেন্দ্রে ৬ কোম্পানি করে বাহিনী মোতায়েন থাকবে। ওই বাহিনীর একাংশকে স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। বাকি বাহিনী থাকবে অশান্তি ঠেকাতে।কমিশন আরও জানিয়েছে, প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও কেন্দ্রীয় বাহিনী থাকবে ১০০ শতাংশ বুথে।



২৬ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় মোট ২৭২ কোম্পানি বাহিনী থাকবে। এর মধ্যে ৭৩ কোম্পানি বাহিনী দক্ষিণ দিনাজপুরে মোতায়েন করা হবে বলে কমিশন জানিয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলায় থাকবে ৬০ কোম্পানি।
ভোটের পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিল কমিশন

৫১ কোম্পানি বাহিনী থাকবে ইসলামপুরে। দার্জিলিঙে মোতায়েন করা হবে ৫১ কোম্পানি বাহিনী। শিলিগুড়িতে ২১ কোম্পানি এবং কালিম্পঙে ১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন।







