নজরবন্দি ব্যুরো: রাজ্যে কার্যত দূর্বার গতি নিয়েছে করোনা ভাইরাস! অনেকে সুস্থ হয়ে উঠলেও কার্যত করোনার গ্রাসে রাজ্য। গত ২৪ ঘণ্টায় ফের ৭৪৩ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে এবং মৃত্যু হয়েছে ১৯ জনের, যা রাজ্যে সর্বকালীন রেকর্ড। লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছে রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা।লাগামহীন করোনা। আজ ফের ব্যাপকহারে সংক্রমণ বাড়ায় রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরোল ২১ হাজার মৃত্যু ৭৩৬ জনের!
এমন সময় পশ্চিমবঙ্গ সরকারের ‘সেফ হোমের’ উদ্যোগকে প্রশংসা করল নরেন্দ্র মোদীর সরকার। শনিবার, সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গের এই ভাবনার প্রশংসা করেন। তিনি জানান, এই পদক্ষেপে গোষ্ঠী সংক্রমণ রোখা যাবে। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বৈঠকে জানিয়েছিলেন, কলকাতা-সব বিভিন্ন জেলায় একাধিক ‘সেফ হোম’ তৈরি করা হয়েছে। যা দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম।


উপসর্গ নেই এমন রোগী বা হাল্কা উপসর্গ রয়েছে এমন রোগীদের বাড়িতে থেকে চিকিত্সার পরামর্শ দিয়েছিল রাজ্য। সেল্ফ আইসোলেশনে থাকা রোগীদের নজরদারি চালাবে স্বাস্থ্য আধিকারিকরা। শ্বাসকষ্ট হলে তবেই হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাঁদের। সরকার সব রকমভাবে সাহায্য করবে। করোনা রোগীরে ওই সব বাড়িকেই ‘সেফ হোম’ বলে উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



