JU Student Death: নজরবন্দি যাদবপুর! শুরু হল সিসিটিভি বসানোর প্রক্রিয়া, ক্যাম্পাসের কোথায় কোথায় ক্যামেরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হল সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, ‘স্ট্র্যাটেজিক পয়েন্ট’ অর্থাৎ প্রতিটি গেট, হস্টেল এবং যে সমস্ত জায়গাগুলিতে মানুষের আনাগোনা বেশি সেই সব জায়গাগুলিতের প্রথম দফায় সিসিটিভি বসাবো হবে।

আরও পড়ুন: ছাত্রমৃত্যুতে অরিত্রর ভূমিকা কী? গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ আলুকে

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওয়েবেলের সহযোগিতাতেই সিসিটিভি ক্যামেরা বসানো হবে। উপাচার্য জানিয়েছেন, মেন হস্টেল এবং অন্যান্য হস্টেলের মেন গেটেও ক্যামেরা বসবে। অন্যদিকে, সিসিটিভি ক্যামেরা বসানোর বিরোধিতায় সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ এও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসবে সে ব্যাপারে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে।

নজরবন্দি যাদবপুর! শুরু হল সিসিটিভি বসানোর প্রক্রিয়া, ক্যাম্পাসের কোথায় কোথায় ক্যামেরা?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে। পুলিশের নজরে রয়েছেন আরও কয়েকজন পড়ুয়া এবং প্রাক্তনী। বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় আন্দোলন চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

নজরবন্দি যাদবপুর! শুরু হল সিসিটিভি বসানোর প্রক্রিয়া, ক্যাম্পাসের কোথায় কোথায় ক্যামেরা?

বুধবার বুদ্ধদেব জানিয়েছেন, ‘‘নজরদারি তো অবশ্যই প্রয়োজন। ইউজিসি-র নির্দেশিকাতেই তেমন বলা আছে। কিন্তু নজরদারি কি শুধু সিসি ক্যামেরাতেই হতে হবে। এমন অনেক জায়গা আছে যে খানে সিসি ক্যামোরর নজরদারি যথেষ্ট নয়। সে সমস্ত জায়গায় নিরপত্তারক্ষী রাখার কথাও মাথায় আছে আমাদের।’’

নজরবন্দি যাদবপুর! শুরু হল সিসিটিভি বসানোর প্রক্রিয়া, ক্যাম্পাসের কোথায় কোথায় ক্যামেরা?

নজরবন্দি যাদবপুর! শুরু হল সিসিটিভি বসানোর প্রক্রিয়া, ক্যাম্পাসের কোথায় কোথায় ক্যামেরা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন