Calcutta High Court: রাজ্যের সব থানায় CCTV যেন ঠিক মতো কাজ করে, কড়া নির্দেশ হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সংশোধনাগারে বন্দি-মৃত্যু মামলায় পুলিশকে কড়া নির্দেশ আদালতের। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রত্যেক থানায় সিসিটিভি লাগানো ও সেগুলো যাতে ঠিকমতো কাজ করে সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফুটেজ যাতে ঠিকভাবে সংরক্ষিত হয়, সেটা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি, অন্য ট্রেনে মালদা গেলেন রাজ্যপাল

রাজ্য পুলিশের ডিজি-কে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ, ‘রাজ্যের সব থানায় সিসি ক্যামেরা যেন সঠিক ভাবে কাজ করে। ফুটেজ রেকর্ড করার জন্য থাকতে হবে যথাযথ ব্যবস্থা নিন।’ নির্দেশে আরও বলা হয়েছে পুলিশ কী পদক্ষেপ করেছে তা চার সপ্তাহের মধ্যে জানাতে হবে আদালতকে।

4 21

২০২২ সালে বারুইপুর সংশোধনাগারে ৪ বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় বন্দিদের পিটিয়ে মারার অভিযোগ ওঠে। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে। তবে তা বিতর্ক তৈরি হয়। ঘটনায় মৃতদের পরিবার পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে তদন্তের দাবি জানায়।

6 24

পরে এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সিআইডি তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ খুঁজে পায়নি। সেই সিসিটিভি ফুটেজটি ছিল বজবজ থানার। তাই নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট।

রাজ্যের সব থানায় CCTV যেন ঠিক মতো কাজ করে, কড়া নির্দেশ হাইকোর্টের

5 23

থানার তরফে তদন্তকারীদের জানানো হয় ওই সময় সিসিটিভিটি খারাপ ছিল। এরপরে থানাগুলিতে সিসিটিভি ফুটেজ নিয়ে কড়া পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন