নজরবন্দি ব্যুরো: ফের মুখ থুবড়ে পড়ল মোদির স্বপ্নের ‘বন্দে ভারত এক্সপ্রেস’। এনজেপির টিকিট কেটেও দেখা মিলল না ট্রেনটির। শুক্রবার সকালে এই ট্রেনে মালদহ যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। কিন্তু বন্দে ভারত নির্দিষ্ট সময়ে না ছাড়ায় রাজ্যপাল বিকল্প ট্রেনে তিনি মালদহে রওনা দেন।
আরও পড়ুন: ইন্দিরার পর গ্রিসে আবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, এথেন্সে গ্র্যান্ড এন্ট্রি মোদীর


রেলের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ‘বন্দে ভারত’ যাত্রা করেনি। গত বুধবার মিজোরামে সেতু বিপর্যয়ে মালদার ২৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সব শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতেই রাজ্যপাল বোস মালদা গেলেন। রেলের তরফে বলা হয়েছে, পরীক্ষার সময় ইঞ্জিনের গিয়ার ফাংশনে কিছু সমস্যা দেখা দেয় বন্দে ভারত এক্সপ্রেসে।

যান্ত্রিক ত্রুটি থাকাতেই বিকল্প হিসেবে স্পেশ্যাল ট্রেন পাঠানো হয়েছে। যা হাওড়ার সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সকাল সাতটায়। রেল আধিকারিকরা দাবি করেন, বন্দে ভারতে যে সব সুযোগ সুবিধা রয়েছে, তার সবই পাওয়া যাবে বিকল্প ট্রেনে। গতিও একই থাকবে।


বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি, অন্য ট্রেনে মালদা গেলেন রাজ্যপাল

শুক্রবার মালদহ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে উপাচার্যকে ফোন করেন আচার্য সিভি আনন্দ বোস। সূত্রের খবর, তাঁর কাছে জানতে চান, বৃহস্পতিবারের বৈঠকের পর কী পদক্ষেপ করা হয়েছে। সূত্রের খবর, র্যাগিং রোধে কীভাবে ইসরোর প্রযুক্তি কাজে লাগানো যায়, তা নিয়ে দ্বিধায় খোদ উপাচার্য।









