Dev: গরুপাচারকাণ্ডে দেবকে তলব, নিজাম প্যালেসে দিতে হবে হাজিরা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচারকাণ্ডে এবার অভিনেতা সাংসদ দেবকে তলব করল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি গরুপাচারকাণ্ডে দেবকে তলব নিজাম প্যালেসে। সাক্ষীদের বয়ানে দেবের নাম আসার কারণেই দেবকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 

আরও পড়ুনঃ BJP-তে দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর, ফিরবেন তৃণমূলে! বিস্ফোরক দাবি কুণালের

সিবিআই সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি তাঁকে তলব করা হয়েছে। সিবিআই আধিকারিকদের বক্তব্য, একাধিক সাক্ষীদের নয়ানে দেবের নাম উঠে এসেছে। সেই বয়ানকে সামনে রেখে তদন্তে নামে সিবিআই আধিকারিকরা।  একাধিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাঁকে তলব করা হয়েছে। সেই প্রমাণকে সামনে রেখেই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা। তাই দেবকে তলব করা হয়েছে।

May be an image of 8 people, footwear and outdoors

সিবিআই সূত্রে খবর, সাক্ষীদের কাছ থেকে যে বয়ান পাওয়া গেছে, সেই বয়ানকে সামনে রখেই জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকদের দাবী, ছয় মাস আগেই দেবের নাম উঠে আসতে শুরু করেছিল। ছয় মাস ধরে সেই তালিকা খতিয়ে দেখেছে সিবিআই আধিকারিকরা।

গরুপাচারকাণ্ডে দেবকে তলব, সমস্ত তথ্য নিয়ে তলব দেবকে 

গরুপাচারকাণ্ডে দেবকে তলব, সমস্ত তথ্য নিয়ে তলব দেবকে 
গরুপাচারকাণ্ডে দেবকে তলব, সমস্ত তথ্য নিয়ে তলব দেবকে 

এর আগে গরুপাচার কাণ্ডে মুল মাথা এনামুল হককে গ্রেফতার করেছিল সিবিআই। সেখানে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে একাধিক জনের নাম উঠে এসেছিল। তারপর একে একে সাক্ষীদের নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। যে সমস্ত অ্যাকাউন্টটেন্ট এনামুলের হয়ে কাজ করতেন, তাঁদের কাছ থেকেও বয়ান নেওয়া হয়েছে। সেখানে একাধিকবার দেবের নাম উঠে এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর