Anubrata Mandal: গরুপাচারকাণ্ডে কেষ্ট ঘনিষ্ঠ ২ চালকল ব্যবসায়ীকে তলব CBI-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরুপাচারকাণ্ডে এবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দুই চালকল ব্যবসায়ীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী বৃহস্পতিবার সিবিআই দফতর অর্থাৎ নিজাম প্যালেসে তলব করা হয়েছে দুজনকে। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, দুজনের কাছ থেকেই গরু পাচার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে অনুমান। পাশাপাশি এই দুই চালকল ব্যবসায়ীর সঙ্গেই এনামুল হকের সঙ্গে লেনদেন হয়েছে বলেও খবর।

আরও পড়ুন: Abhishek Banerjee-অভিষেকের নবজোয়ার যাত্রায় দলীয় কর্মীদের হামাগুড়ি, শাস্তির মুখে ৩ কর্মী

সূত্রে খবর, বীরভূমের সাঁইথিয়ার দুই ব্যবসায়ী প্রিংশু ছাঝের ও আকুল দাস নামে দুই ব্যবসায়ীকে বৃহস্পতিবার নিজাম প্যালসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, গরুপাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে এই দুই চাল ব্যবসায়ীর লেনদেন হয়েছে, এমনটাই হদিশ পেয়েছে সিবিআই। গরু পাচারের টাকা কোথা থেকে কার হাতে যেত, এসব তথ্য জানতে চাওয়া হবে দুজনের কাছ থেকে। জানা গিয়েছে, সাঁইথিয়ার একাধিক চালকল রয়েছে। যাদের মালিকের সঙ্গে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। এই দুই ব্যবসায়ীও কেষ্টর ঘনিষ্ঠদের তালিকায় পড়ে বলে খবর।

গরুপাচারকাণ্ডে কেষ্ট ঘনিষ্ঠ ২ চালকল ব্যবসায়ীকে তলব CBI-এর, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

গরু পাচার মামলায় এনামুল হককে আগেই গ্রেফতার করা হয়েছে। এই মামলায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে একাধিকবার জেরার পর গত বছর আগস্ট মাসে তাঁকেও গ্রেফতার করে সিবিআই। এরপর একে একে দেহরক্ষী সায়গল হোসেন, হিসেবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয়। কয়েক মাস আগেই অনুব্রতর মেয়েকেও গ্রেফতার করা হয়। গরু পাচার মামলায় আর্থিক দুর্নীতির তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা ইডি। গোয়েন্দারা জানায়, মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন অনুব্রত।

গরুপাচারকাণ্ডে কেষ্ট ঘনিষ্ঠ ২ চালকল ব্যবসায়ীকে তলব CBI-এর, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ
গরুপাচারকাণ্ডে কেষ্ট ঘনিষ্ঠ ২ চালকল ব্যবসায়ীকে তলব CBI-এর, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

বর্তমানে অনুব্রত মণ্ডল দিল্লির তিহাড় জেলে বন্দী। কয়েকদিন আগেই তাঁর জামিনের শুনানি খারিজ হয়ে যায়। এই মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে। অন্যদিকে তিহাড়ে বন্দী অনুব্রত কন্যার পরবর্তী শুনানি আগামী আগস্ট মাসে। সম্প্রতি অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। পাশাপাশি ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়।

গরুপাচারকাণ্ডে কেষ্ট ঘনিষ্ঠ ২ চালকল ব্যবসায়ীকে তলব CBI-এর, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

গরুপাচারকাণ্ডে কেষ্ট ঘনিষ্ঠ ২ চালকল ব্যবসায়ীকে তলব CBI-এর, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ
গরুপাচারকাণ্ডে কেষ্ট ঘনিষ্ঠ ২ চালকল ব্যবসায়ীকে তলব CBI-এর, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত