নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! তৃণমূল নেতার বয়ান রেকর্ড করল সিবিআই। এই নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার সিবিআই দফতরে হাজিরা দিলেন ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাজাহান মোল্লা। যদিও এর আগে গত শুক্রবার তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন: Super cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আমফানের থেকেও ভয়ংকর হবে বলে আশঙ্কা!

উলেক্ষ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! শুধু তাই নয় ইডির তল্লাশিতে বিয়াধকদের বাড়ি থেকেও উদ্ধার হচ্ছে একাধিক নথি! কখনও কুন্তল আবার কখন অয়ন শীল! সংবাদের শিরোনামে প্রতিনিহত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য! কোন দিকে যাবে এই মামলায় তদন্ত? কেঁচো খুটতে কি কেউটে বেরিয়ে আসছে? রাজনৈতিক মহলে সরগরম!

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য , কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অনেকের জেরা করায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। আর সেই তথ্যের ভিত্তিতেই এর আগে তৃণমূল নেতা শাহাজাহান মোল্লা তলব করেন আধিকারিকরা। তারপরেই ভাঙড়ের তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এরপরে বুধবার তাকে ফের তলব করা হয়। পাশাপাশি তাঁর ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, সম্পত্তি সংক্রান্ত একাধিক নথিও জমা নিয়ে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতার বয়ান রেকর্ড, রাজনৈতিক মহলে সরগরম

সিবিআই সূত্রের দাবি, তৃণমূল নেতা শাহাজাহান মোল্লা পার্থ চট্টোপাধ্যায়ের অন্তত ঘনিষ্ঠ। তৃণমূল নেতার তাঁর পরিবারের একাধিক সদস্যদের চাকরির জন্য আর্জি জানিয়ছিলেন। এমনকি নিজের প্রভাব খাটিয়ে অনেকেই চাকরি পাইয়ে দিয়েছেন বলেই দাবি উঠেছে।। তাছাড়াও তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় চাকরি বিক্রির অভিযোগও রয়েছে বলে দাবি করছেন সিবিআইয়ের আধিকারিকরা।



