Super cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আমফানের থেকেও ভয়ংকর হবে বলে আশঙ্কা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আবার বাংলার বুকে ধেয়ে আসছে আরও এক নতুন ঘূর্ণিঝড়! শুধু তাই নয় এই ঘূর্ণিঝড় নাকি আমফানের থেকেই আরও বেশি ভয়ংকর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, আগামী মে মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে!

আরও পড়ুন: SSC Scam: সাতসকালে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অয়ন শীলের ছেলের বান্ধবী

WhatsApp Image 2023 04 26 at 4.26.09 PM

জানা গিয়েছে, ওই ঘূর্ণিঝড় প্রায় ১৬০ কিমি বেগে স্থলভাগে আঘাত আহতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ উপকূলেও আঘাত করবে এই ঘূর্ণিঝড়! এই ঝড়ের টানা অনেক ঘণ্টা করে ধ্বংসলীলা চালাতে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টিতে ভিজতে চলছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলীয় এলাকা।

WhatsApp Image 2023 04 26 at 4.26.09 PM 1

তবে এখনই এই ঘূর্ণিঝড়ের গতি সম্পর্কে সম্পূর্ণ জানা যায়নি। আগামী কয়েকদিন গেলে এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দিতে পারবে আবহাওয়া দফতর! যদিও আভাওয়াবিদদের দাবি, এই ঝড় আগের সমস্ত ঝড়ের তুলনায় আরও বেশি ভয়ংকর হবে। যা রীতিমত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে বাংলায়।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আগামী মে মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা

WhatsApp Image 2023 04 26 at 4.26.09 PM 2
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আগামী মে মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা

উল্লেখ্য, গত বছর মে মাসে রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। লণ্ডভণ্ড করে দেয় গোটা বাংলা। মাথার উপরের ছাদ হারিয়েছিল কয়েকশো হাজার পরিবার। স্বাভাবিক গতি হারিয়েছিল শহর কলকাতা। জনজীবন স্বাভাবিক হতে কোথাও কোথাও একমাসেরও বেশি সময় লেগেছে। উপকূলীয় এলাকা গুলি ছন্দে ফিরতে অনেকটাই সময় নিয়েছে। এহেন পরিস্থিতিতে ফের ঘূর্ণিঝড়! আতঙ্ক ছড়াচ্ছে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত