দেড় ঘণ্টা কথা, CBI জেরাকে টক্কর দিলেন অভিষেক পত্নী? এরপর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেড় ঘণ্টা কথা, জিজ্ঞাসাবাদ চলল শান্তিনিকেতনে। গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে সবথেকে বেশি চর্চিত বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কে CBI এর নোটিস এবং জিজ্ঞাসাবাদের ঘটনা। নোটিসের ভিত্তিতে আজ মঙ্গলবার CBI কে উত্তর দেওয়ার জন্য বাড়িতে ডেকে পাঠান রুজিরা। CBI জিজ্ঞাসাবাদ শুরুর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার সাথে দেখা করে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

আরও পড়ুনঃ ছন্দে বাঁচে মানুষ! টুম্পা সোনার সুরে শুনশান কেশপুরে উড়ল হাজার হাজার লাল পতাকা।

১০ মিনিট ছিলেন তিনি। কথা বলেন রুজিরার সাথে। আর মমতা বন্দোপাধ্যায় বেরিয়ে যাওয়ার ৩ মিনিট পর ঢোকে সিবিআই আধিকারিকরা। তারপর টানা দেড় ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। এদিকে কেন্দ্রীয় সংস্থার দাবি, কয়লা কাণ্ডে অভিযুক্তরা একাধিকবার টাকা পাঠিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। গতকাল সেই নোটিশের উত্তর দেন রুজিরা। সেই মত এদিন শান্তিনিকেতনে পৌঁছায় CBI এর আট সদস্যের টিম। এবং টানা দেড় ঘন্টার প্রশ্ন উত্তর পর্বে তাঁরা জেনেছেন যাবতীয় তথ্য।

সমস্ত সময় জুড়েই নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন গোয়েন্দারা, এবং ঘন্টা দেড়েক পরে আপাতত আর কোনও প্রশ্ন নেই বলে সেখান থেকে নির্দেশ আসার পরই অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা। আগে থেকে খবর ছিলই রুজিরা কে জিজ্ঞাসাবাদের জন্য ৮ পাতার প্রশ্ন তালিকা তৈরি করা হয়েছে। সূত্রের দাবি, জানতে চাওয়া হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব নিয়ে। তাঁর কটি পাসপোর্ট রয়েছে, অভিষেক-পত্নী কোনও রেজিস্টার্ড সংস্থার সঙ্গে যুক্ত কিনা, কোনও সংস্থার পদাধিকারী কিনা তাও জানতে চাওয়া হবে। এবং সব প্রশ্নের উত্তরেই রুজিরা নিজের মত করেই উত্তর দিয়েছেন বলেই খবর। ত

বে রুজিরার নাগরিকত্ব এবং দুই জায়গায় তাঁর পিতার পরিচয়ের তফাতের বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং যে বিতর্কের তৈরি করেছিলেন আগের দিন, সেসব বিষয়ে রুজিরা কী উত্তর দিয়েছেন তা জানা যায়নি এখনো। সিবিআই সূত্রের দাবি বেশিরভাগ প্রশ্নের উত্তরে অভিষেক জায়া বলেছেন , “আমি জানি না, এই বিষয়ে কিছু খবর নেই, এই বিষয়ে কিছু বলতে পারব না!” সিবিআই সূত্রে খবর, “নিজাম প্যালেসে রুজিরার বয়ান নিয়ে পর্যালোচনা হবে এখন, তার পরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ”। এদিন প্রায় দেড়ঘণ্টা পর অভিষেকের বাড়ি থেকে বেরোয় সিবিআই। সূত্রের খবর, সিবিআই এদিন বয়ান রেকর্ড করেছে রুজিরার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন