নজরবন্দি ব্যুরোঃ দেহরক্ষী সায়গলের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর। গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই। সেই কথার উল্লেখ রয়েছে সিবিআইয়ের সাপ্লিমেন্টরি চার্জশিটে। এখানেই শেষ নয়, সিবিআই অফিসাররা মনে করছেন গরু পাচারের টাকার ভাগ পেতেন অনুব্রত ঘনিষ্ঠরা। এমনকি এই ঘটনার অঙ্গে আরও অনেক পুলিশ কর্তাদের যোগ পাচ্ছে সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুনঃ Weather Updates: উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস


গত সপ্তাহেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে বিকাশ মিশ্র, সায়গল হোসেন সহ একাধিক জনের নাম রয়েছে। ৮০ পাতার চার্জশিটে ৪৫টি সম্পত্তির নথি মিলেছে অনুব্রত, তাঁর পরিবার ও সায়গল হোসেনের নামে।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের বিপুল অঙ্কের বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেখানে সায়গলের সঙ্গে অনুব্রতর একাধগিক সম্পত্তির হদিশ মিলেছে। আবার কোথাও সায়গল হোসেনের সঙ্গে অনুব্রত পরিবারের সদস্যের হদিশ পেয়েছে সিবিআই।
কোনওটি সায়গলের সঙ্গে অনুব্রতর যৌথ সম্পত্তি, কোনওটি অনুব্রতর একার নামে, আবার কোনও সম্পত্তি তৃণমূল জেলা সভাপতির পরিবারের সদস্যদের নামে। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ, প্রায় ১৮০০ অস্ট্রেলিয়ান গরু পাচার করেছেন এনামুল হক। বিষয়টি জানতেন অনুব্রত মণ্ডল। চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। খবর সূত্রের। নিজের মেয়ের নামেও বিপুল সম্পত্তি করেছেন অনুব্রত। তারও খোঁজ মিলেছে। গরু পাচারের সময় ডাক সাইটে অনুব্রতর কাছে টাকা পৌঁছে যাত বলেই জানা গেছে।


সায়গলের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর, এমনকি রয়েছে পরিবারের যোগ

এই মামলায় ইতিমধ্যেই সতীশ কুমার, এনামুল হক, বিকাশ মিশ্র একাধিক অভিযুক্তদের বয়ানে অনুব্রত মণ্ডলদের নাম উঠে আসতে দেখা গেছে। সূত্রের খবর, এই মামলায় একাধিক পুলিশ কর্মীর যোগ পেয়েছে সিবিআই। আগামী দিনে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরকেও তলব করতে পারে তদন্তকারী অফিসাররা।







