সামনেই লোকসভা নির্বাচন। আজ ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের বিরোধী দল। বিগত বেশ কয়েকদিন ধরে সন্দেশখালি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে ইডি আধিকারিকরা।

আরও পড়ুন : নির্বাচনী বন্ড অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নিয়ে কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?
তারপর থেকে একে একে বেরোতে শুরু করে শাহজাহানের কুকীর্তির কথা। মুখ খুলতে শুরু করে সাধারণ মানুষ বিশেষত মহিলারা। সামনে আসে নারী নির্যাতনের অভিযোগ, জমি দখলের অভিযোগ। ৫৫ দিন গত ২৯ ফেব্রুয়ারি ভোররাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সন্দেশখালি কাণ্ডের তদন্তভার নেয় সিআইডি।

শেখ শাহজাহান কার হেফাজতে থাকবে, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা। সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে শনিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শাহজাহান শেখের ভাই আলমগির শেখ। তাঁর সঙ্গে আরও কয়েক জন সন্দেশখালির বাসিন্দা নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন।

নিজাম, সিজিওতে জোড়া ডাক শাহজাহান ‘ঘনিষ্ঠ’দের, ডাকে সাড়া দিলেন ভাই আলমগীর
প্রত্যেকেই শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। আদালতের নির্দেশে সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই। একই সঙ্গে শনিবার পৃথক মামলায় সন্দেশখালির কয়েক জনকে তলব করেছে ইডিও। তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। শাহজাহানের দুই ভাই আলমগির এবং সিরাজ শেখকে আগামী সপ্তাহে তলব করেছে ইডি।



