ফের CBI-এর জালে রাঘববোয়াল, কয়লা-গরু পাচারকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হানা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের CBI-এর জালে রাঘববোয়াল, সাত সকালে গরু, কয়লা পাচারকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত এক প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে হানা সিবিআই-এর অফিসারদের। বৃহস্পতিবার তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই তল্লাশিকে কেন্দ্র করে ফের একবার সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি।

আরও পড়ুন: নতুন বছরে স্বাভাবিকের পথে মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

সূত্রের খবর, পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র রাজ্য সরকারের তরফ থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তাও পান। CBI সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হক ও BSF জওয়ান সতীশ কুমারকে জেরা করে অনেক তথ্য পাওয়া গিয়েছে। আর সেই তথ্যের ভিত্তিতেই আজ সকালে প্রভাবশালী তৃণমূল নেতা বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই।

বিনয় মিশ্রর লেকটাউনের ফ্ল্যাট, রাসবিহারী গুরুদ্বারার পিছনের বাড়ি আর চেতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের একটি লাল ডায়েরি রয়েছে। সেখানে অনেক প্রভাবশালী নেতাদের কর্মকাণ্ড লেখা আছে। সেই ডায়েরির তল্লাশি চালাচ্ছে তারা। সেই ডায়েরি হাতে পেলে তদন্ত অনেক এগিয়ে যাবে বলে ধারনা অনেকের।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দিল্লির এক গোপন ডেরা থেকে গরু পাচার কাণ্ডে এনামুলকে সিবিআই গ্রেফতার করে। সিবিআইয়ের অফিসাররা দফায় দফায় এনামুলকে জেরা করে অনেক চাঞ্চল্যকর তথ্য পান। এই তথ্যের মধ্যে যেমন অনেক রাজনৈতিক রাঘববোয়ালদের নাম উঠে এসেছে , তেমনি উঠে এসেছে অনেক বিএসএফ অফিসারদের নামও।

ফের CBI-এর জালে রাঘববোয়াল, ওয়াকিবহাল মহল মনে করছে, এই রাজনৈতিক রাঘববোয়ালরা সবটাই কেন্দ্র ও রাজ্যের শাসকদলের প্রতিনিধি।পাচারকারীদের মদত দিয়ে কেন্দ্রীয় শাসক দল বি এস এফকে বস করেছে বলেও অভিযোগ উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর