পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও CBI হানা, চলছে চিরুনি তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা বেড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের। রবিবার ছুটির দিনে সাতসকালে শাসক দলের দুই হেভিওয়েট ফিরহাদ হাকিম ও মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীর দল। একইসঙ্গে কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার পুরপ্রধানদের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। সকলের বাড়ি ঘিরে ফেলে সিআইএসএফের জওয়ানরা।

আরও পড়ুন: সাত সকালে ফিরহাদের বাড়িতে CBI, পুর নিয়োগ দুর্নীতিতে চলছে তল্লাশি অভিযান

রবিবার সকালে হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের অফিসার। বাড়িজুড়ে চলছে তল্লাশি। তদন্তকারীরা বাড়ির ভিতরে ঢুকেই প্রবেশের গেট বন্ধ করে দেয় যাতে বাইরের কেউ ভিতরে ঢুকতে না পারে। জরুরী নথি পাওয়া যেতে পারে সেই ধারণা থেকেই আলমারি সহ সমস্ত জায়গা ঘেঁটে দেখা হচ্ছে। হালিশহর পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও খবর। পাশাপাশি কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদমা রায়ের বাড়িতেও তল্লাশি চলছে। ৩ সদস্যের দল তাঁর বাড়িতে হানা দিয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও CBI হানা, চলছে চিরুনি তল্লাশি

পুরনিয়োগ দুর্নীতি মামলায় রবিবার রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেয় সিবিআই। এদিন সকাল ৯টা নাগাদ ফিরহাদের বাড়িতে পৌঁছায় তদন্তকারী দল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মেয়রের ফোন নিয়ে নেওয়া হয়েছে। সিবিআইয়ের এই তল্লাশির খবর পেয়ে ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও CBI হানা, চলছে চিরুনি তল্লাশি

অন্যদিকে, ফিরহাদ ছাড়াও সিবিআইয়ের নজরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন সকালে ভবানীপুরে বিধায়কের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় একের পর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি। কয়েকদিন আগেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও CBI হানা, চলছে চিরুনি তল্লাশি

পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও CBI হানা, চলছে চিরুনি তল্লাশি
পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও CBI হানা, চলছে চিরুনি তল্লাশি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন