Tapan Kandu Murder: কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি, তদন্তে অগ্রগতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি। সত্যবান প্রামাণিক নামে এক ধাবা মালিককে গ্রেফতার করেছে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। বুধবারই ধৃতকে আদালতে তোলা হবে।

আরও পড়ুনঃ রাজ্যে ফের খুনের ঘটনা, প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক মহিলা

সিবিআই সূত্রে খবর, ঝালদার হাটতলার বাসিন্দা ওই ব্যক্তি। সেখানে একটি ধাবা রয়েছে। সত্যবানের বাড়ির কাছেই তপন কান্দুর দাদা নরেন কান্দুর একটি হোটেল রয়েছে বলে জানা যায়। তার আদি বাড়ি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া হেঁসাহাতু গ্রামে। পেশায় হেঁসাহাতু ফতে সিং বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী বলে জানা যায়।

CBI: 'ভোট পরবর্তী হিংসা'র তদন্তে রাজ্যে সিবিআই-র 'স্পেশাল ১০৯'। CBI to have special 109 for Post Poll Violence investigation

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যার ঘটনায় আগে থেকেই সন্দেহের তালিকায় ছিল সত্যবান। সিটের আধিকারিকরা তাকজে জিজ্ঞাসাবাদ করলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার গাড়িতে করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সিবিআই।

কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি, বাড়ছে তৎপরতা 

কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি, বাড়ছে তৎপরতা 
কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি, বাড়ছে তৎপরতা

উল্লেখ্য, ১৩ মার্চ বিকেলে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর। শুরুতে সিট গঠন করে তদন্ত শুরু হয়। কিন্তু পরিবারের তরফে শুরু থেকে দাবি ছিল সিবিআই তদন্তের। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাত তুলে দেওয়া হয়। তারপর থেকে প্রথম একজনকে গ্রেফতার করল সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন