নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের ফল ঘোষণার দিনে কলকাতার কাঁকুড়্গাছিতে খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার খুনের মামলায় এবার সক্রিয় হয়েছে সিবিআই। ঘটনায় অভিযুক্ত পাঁচ জনের মাথার দাম ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পলাতক পাঁচ অভিযুক্তদের খোঁজ দিলেই মিলবে নগদ টাকা। শুক্রবার বিজ্ঞাপন দিয়ে তা ঘোষণা করেছে সিবিআই।
আরও পড়ুনঃ Goa Election 2022: প্রার্থীপদে অনিচ্ছা লুজিনহোর, নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে ডামাডোল


শিয়ালদহ আদালতের নির্দেশের পরেই অভিযুক্তদের নাম এবং ছবি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। সংবাদপত্রে যোগাযোগের নম্বর এবং লিফলেটের মাধ্যমে বিলি করে প্রচার করা হচ্ছে। এক এক জনের ওপর ৫০ হাজার টাকা ঙ্গদ পুরষ্কার ঘোষণা করা হয়েছে। যিনি খোঁজ দেবেন তাঁর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে সিবিআই।

নির্বাচনের পরেই সারা রাজ্যজুড়ে একাধিক জায়গায় হিংসার ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। ভোটের গণনার পরের দিনেই অভিজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়। রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায় বিজেপি কর্মী খুনের ঘটনায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইইয়ের ওপর তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট।


অভিযুক্তদের খোঁজ দিলেই মিলবে নগদ টাকা, ঘোষণা সিবিআইয়ের
![]()
১৭ নভেম্বর অভিযুক্তদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। দীর্ঘ সময় ধরে অভিযুক্তরা অধরা থাকার পর এবার তাঁদের গ্রেফতারের জন্য বিশেষ ঘোষণা করল সিবিআই। এখনও অবধি ২০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে।







