হাথরসের ঘটনায় মাঠে নামল কংগ্রেস,আজ তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাহুল -প্রিয়ঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাথরসের ঘটনায় মাঠে নামল কংগ্রেস,আজ তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাহুল -প্রিয়ঙ্কা। এবার গুটির দান দেওয়ার পালা। কেন্দ্রকে এবার মক্ষোম চাল দেবে কংগ্রেস ।উত্তরপ্রদেশের হাথরসের ঘটনাকে সামনে রেখে তাই ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। বৃহস্পতিবার ওই নিহত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে হাথরস যাচ্ছেন রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা ভদ্র। মঙ্গলবার হাথরসের ধর্ষিতার মৃত্যুর পর গর্জে ওঠে নেটদুনিয়া। এরপর গতকাল থেকে বলিউড থেকে শুরু করে ক্রিকেট জগত ,সকলেই ঘটনার তীব্র নিন্দা করেন।

আরও পড়ুনঃ ফের যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার এক শিশু ও এক তরুণী!

এমনকি দোষীদের কড়া শাস্তির দাবি চেয়েছেন সকলেই । পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন হাথরসের জেলাশাসক। তবে বিরোধীরা বলছে, রাহুল-প্রিয়ঙ্কা যাবেন বলেই আগেভাগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। হাথরসে নারী নির্যাতনের সাম্প্রতিকতম ঘটনা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ফের জীবন্ত হয়ে উঠেছে ২০১২ সালে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের স্মৃতি।

ইতিমধ্যেই দেশের একাধিক জায়গায় হাথরসের ঘটনাকে সামনে রেখে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলি। বুধবার মুম্বইতে মোমবাতি মিছিল করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার কলকাতাতেও একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সেই বার্তা ভরকেন্দ্রে পৌঁছে দিতেই যেন এদিন হাথরস যাচ্ছেন রাহুল- প্রিয়ঙ্কা। কারণ, গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘিরে যোগী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক ভাবে পথে নেমেছে বিরোধীরা। তাঁরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্র্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছে। এর মধ্যে আবার নিহত তরুণীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে না দিয়ে তড়িঘড়ি দাহ করার অভিযোগ সেই আগুনে ঘি ঢেলেছে।

হাথরসের ঘটনায় মাঠে নামল কংগ্রেস,আজ তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাহুল -প্রিয়ঙ্কা। এই পরিস্থিতিতে রাহুল-প্রিয়ঙ্কার হাথরস সফর স্বভাবতই রাজনৈতিক মহলে চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। তবে হাথরসের জেলাশাসক পি লস্কর সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, রাহুল- প্রিয়ঙ্কার সফরের কোনও খবর তাঁদের কাছে নেই। তিনি আরও বলেছেন, ‘ অপ্রীতিকর পরিস্থিতি’ এড়াতে জেলার সীমানা সিল করে দেওয়া হয়েছে এবং এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনার তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, তার সদস্যরা এদিন নিহত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন লস্কর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত