ফের যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার এক শিশু ও এক তরুণী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার এক শিশু ও এক তরুণী! হাথরসের বীভত্‍সতার রেশ কাটেনি, আর এরই মুধ্যে ফের যোগী রাজ্যে ঘটলো আরও এক ধর্ষণের ঘটনা, এবার আজমগড়ে। অভিযুক্ত ২০ বছরের এক তরুণ। শিশুটির মা জানিয়েছেন, স্নান করাতে নিয়ে যাবে বলে প্রতিবেশী এক তরুণই বাচ্চাটিকে নিয়ে যায়। তাঁদের বাড়িতে যাতায়াত ছিল ওই তরুণের। তাই সন্দেহ করেননি পরিবারের লোকজন। বাচ্চাটির মা বলেছেন, মেয়ের জন্য জামাকাপড় নিয়ে যাও ওই তরুণ।

আরও পড়ুনঃ হাথরস গণধর্ষণ নিয়ে ক্যাপ্টেন কোহলির টুইটে শাস্তির দাবি।

বাড়ি ফেরার পরে মা দেখেন শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে। তার সারা শরীরে ক্ষতের চিহ্ন। রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা জানান, ধর্ষণ করা হয়েছে শিশুটিকে। অপর দিকে আরও এক পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটে ঐ একই দিনে। সেখানে গণধর্ষণের শিকার ২২ বছর বয়সী এক দলিত তরুণী।

বুধবার মৃত্যু হয় বলরামপুর নিবাসী ওই তরুণীর। মৃতার মায়ের অভিযোগ, ধর্ষণের আগে তাঁর মেয়েকে কোনও ইঞ্জেকশান দেওয়া হয়েছিল। মেরে ভেঙে দেওয়া হয়েছিল তাঁর পা। মৃত্যুর আগে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলেছিল, “মারাত্মক যন্ত্রণা, আমি আর বাঁচব না।” মৃত তরুণীর পরিবারের বয়ানের বিরুদ্ধে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেষ বলরামপুরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট রঞ্জন বর্মা বলেন, মৃতার পরিবারের বয়ান অনুযায়ী মঙ্গলবার কাজ থেতে বাড়ি ফেরেননি তিনি।

ফের যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার এক শিশু ও এক তরুণী! অনেক খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি তাঁর। গভীর রাতে অচৈতন্য অবস্থায় একটি রিক্সায় করে বাড়ি ফেরেন তিনি। হাতে গ্লুকোজ ইঞ্জেকশান সিরিঞ্জ লাগানো ছিল তাঁর। পরপর গণধর্ষণের ঘটনায় এবার প্রশ্নের মুখে যোগী সরকার। প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায়? নিন্দায় সরব বিরোধীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত