নজরবন্দি ব্যুরো: উত্থানের ভূমি থেকেই শুরু ফেরার লড়াইয়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ দেখে তাই মনে করছে ওয়াকিবহাল মহল। এক দশক আগের ঘটনায় চোখ রাখলে দেখা যায় এই নন্দীগ্রাম থেকেই খেলা ঘুরিয়ে ক্ষমতায় এসেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। আর এক দশক পর, রাজ্যে তৃতীয় বারের ক্ষমতার লড়াইয়ে সেই নন্দীগ্রাম থেকেই প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুনঃ সংঘাত কেন্দ্র বনাম রাজ্যের! স্ট্যান্ডরোড অগ্নিকাণ্ডে রেলের বিরুদ্ধে মামলা দায়ের দমকলের।


আর এবার প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারী। শুভেন্দু বারবার সভা মঞ্চ থেকে প্রত্যয়ী ভঙ্গীতে বলেছেন নন্দীগ্রামের মাটি চেনেন তিনি, মাননীয়াকে নন্দীগ্রাম থেকে হারবেন বিপুল ভোটে, তাছাড়াও তিনি বলেছিলেন এবার বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় এলে শিল্প,বন্দর হওয়া দূর, কিডনি বেচতে হবে সাধারণ মানুষকে। কিন্তু নন্দীগ্রামের মাটি বলছে অন্য কথা। কৃষি জমি আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা মমতাকে নিয়ে উচ্ছসিত নন্দীগ্রাম।
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই মমতা ঘোষণা করেছিলেন ২১এর নির্বাচনে আন্দোলনের আঁতুড়ঘর থেকেই লড়বেন তিনি, তৃণমুলের প্রার্থী তালিকা ঘোষণা দিনই জানিয়েছিলেন, ” আমি কথা দিলে কথা রাখি” আর সেই মত এতদিনের জিতে আসা কেন্দ্র ভবানীপুর ছেড়ে এবার তিনি লড়ছেন নন্দীগ্রামের হয়ে। প্রচারের সুবিধার্থে নন্দীগ্রামে দুটি বাড়িও ঠিক হয়েছে ইতিমধ্যে, একটিতে থাকবেন তিনি, আর একটি হবে কার্যালয়। গোটা নন্দীগ্রাম জুড়ে মোট ৪ টি কার্যালয় থাকবে তৃণমূলের তরফ থেকে। আগামী কাল হলদিয়ায় গিয়ে ২১এর নির্বাচনের মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী।
প্রার্থী হিসেবে আজ, মঙ্গলবার তিনি প্রার্থী হিসেবে প্রথমবার পা রাখলেন নন্দীগ্রামে। প্রথমে করবেন কর্মীসভা। পরে অবস্থান করবেন ফারুখ শেখের বাড়িতে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবেশী হিসেবে থাকবেন এখনো ভাবতেই পারছেন এলাকাবাসী। আনন্দে উত্তেজনায় ফুঁটছেন তাঁরা। কেউ কেউ বার বার ঘুরে ফিরে দেখে যাচ্ছেন বাড়িটিকে। ঝড় তুলছেন প্রচারেও, বাংলার মেয়ে আজ থেকে পড়ার মেয়েও, কোনো খামতি রাখতে চান না কেউই। কিছুক্ষণ আগেই নন্দীগ্রামের হেলিপ্যাড ছুঁয়ে সভা মঞ্চের একেবারে পাশে নামলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো।


উত্থানের ভূমি থেকেই শুরু ফেরার লড়াইয়ের, কাল মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই আজ নন্দীগ্রামের বটতলায় কর্মীসভা করছেন তিনি। রাত পর্যন্ত করবেন একাধিক দলীয় কর্মসূচী। নন্দীগ্রাম থেকে ফিরে এসে প্রকাশ করবেন দলের ইস্তেহার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নয়,প্রার্থী মমতাকে বরণ করে নেওয়ার জন্য আবেগ আর উচ্ছাস দেখা গেছে নন্দীগ্রামের মানুষের মধ্যে। বাংলার নিজের মেয়ে এবার লড়বেন নিজের উত্থানের ভূমি থেকে।







