নজরবন্দি ব্যুরোঃ আগামী জুলাই মাসের গোড়ায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চায় রাজ্য সরকার। রাজ্য জুড়ে এক দফাতেই পঞ্চায়েত নির্বাচন চাইছে রাজ্য সরকার। কিন্তু আপত্তি রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। এই কারণে রাজ্যের গেরুয়া শিবির কলকাতা হাইকোর্টে মামলা করবে বলে খবর পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Rajib Sinha: পঞ্চায়েত নির্বাচন কবে হবে? কী বললেন নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা
পঞ্চায়েত নির্বাচন কবে হবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে, আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আবার এই তারিখ পরিবর্তনও হতে পারে। তবে সবটাই জানা যাবে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠকের পর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৮ জুলাই এক দফাতেই পঞ্চায়েত নির্বাচ চাইছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের উপস্থিতিতেই এই ভোট হবে। বঙ্গ বিজেপি সূত্রে খবর, এরই প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে।

গত বুধবার রাজ্যের নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই দফতরের আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠক করেছেন। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার। এই বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এবং কয় দফায় পঞ্চায়েত নির্বাচন হবে এই নিয়েও আলোচন হয়েছে এমনতাই জানা গিয়েছে। আর বিজেপি চায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে একাধিক দফায় পঞ্চায়েত নির্বাচন। এই জন্যেই মামলার পথে যাচ্ছে রাজ্য বিজেপি।
রাজ্য চায় এক দফাতেই হোক পঞ্চায়েট ভোট, প্রতিবাদে বঙ্গ বিজেপি আদালতের পথে

অন্যদিকে, বৃস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘রাজীব সিনহা ইলেকশন কমিশনার হয়েছেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমি কিছু বলতে পারি না। রাজ্য পঞ্চায়েত নির্বাচন কবে হবে? সেটা বলবে রাজ্য নির্বাচন কমিশন।’ এদিকে রাজীব সিনহা বুধবার দায়িত্ব নিয়েই সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘সরকার সব জানে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে কমিশন একটি তারিখ ঘোষণা করে। তাই পঞ্চায়েত নির্বাচন কবে হবে সেটা সরকারই বলতে পারবে। আমাদের কাজ হল নিয়ম মেনে নির্বাচন করা।’

অতীতে মীরা পাণ্ডে রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন। তাঁর সঙ্গে রাজ্য সরকারের পঞ্চায়েত ভোট ইস্যুতে আকচাআকচি সম্পর্ক ছিল। শেষ পর্যন্ত মীরা পাণ্ডে হাইকোর্টে গিয়েছিলেন। রাজ্যবাসী দেখেছিল নির্বাচন কমিশনার বনাম রাজ সরকার দ্বৈরথ। এবারেও ভোটের দিনক্ষণ নিয়ে নতুন কমিশনার রাজীব সিনহার সঙ্গে রাজ্য সরকারের একটা চাপা ছায়াযুদ্ধ শুরু হয়েছে। আগামী দিনে এই ইস্যুতে জল কোন দিকে গরাবে তাঁর দিকে নজর থাকবে সকলের।



