নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে না রাজ্য সরকার। তার ওপর কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকেও মেলেনি কোনও সদর্থক উত্তর। তাই ৬ তারিখ মহামিছিলের ডাক দিয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশের তরফ থেকে মিছিলের অনুমতি না মেলার কারণে আদালতের স্বারস্থ হন সরকারি কর্মচারিরা। DA আন্দোলনকারীদের মিছিলে আপত্তি কেন? রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার।
আরও পড়ুনঃ Abhishek Banerjee –র বৈঠকে অনুপস্থিত বিধায়ক, বাড়ছে ফাটল
বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, প্রতিবাদ জানানো মানুষের মৌলিক অধিকার। যারা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁরা সরকারি কর্মচারী। রাজ্য বিধিবিষেধ আরোপ করতে পারে। কিন্তু DA আন্দোলনকারীদের মিছিলে আপত্তি কেন? প্রশ্ন তোলেন তিনি।

মহার্ঘ ভাতার দাবিতে নবান্ন অভিযানের জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেখানে বিচারপতির মন্তব্য ছিল, মিছিলের জন্য অনুমতি চেয়ে ৩০ থেকে ৪০টি মামলা আমার কাছে এসেছে। কিন্তু মিছিল করার জন্য কেন আদালতকে বার বার হস্তক্ষেপ করতে হবে?
রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন ছিল, বিরোধিতা করা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা তো মৌলিক অধিকার। স্কুল, কলেজ, বাজার, অফিস রয়েছে বলে মিছিলের অনুমোদন প্রত্যাখ্যান করা যায় না। মিছিলও শান্তিপূর্ণ হলে বাধা দেওয়া হবে কেন? এই ধরনের কর্মসূচিতে কেউ বাধা দিতে পারে না।
DA আন্দোলনকারীদের মিছিলে আপত্তি কেন? বিচারপতির প্রশ্ন রাজ্যকে

এই মুহুর্তে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবুও নিজেদের অধিকারের দাবিতে বারবার সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘ সময় ধরে শহিদ মিনারের পাদদেশে ধর্না জারি রেখেছেন তাঁরা। কিন্তু সরকার বাজেটে বর্ধিত ৩ শতাংশ হারে ডিএর কথা ঘোষণা করার পরে আর কোনও পদক্ষেপ নেয়নি। পরে দুই পক্ষের মধ্যে বৈঠকে কোষাগারে অনটনের কথা উল্লেখ করেছে রাজ্য। তাতে আন্দোলনের ঝাঁঝ আরও বৃদ্ধি পেয়েছে।



